হোম > বিশ্ব

ওমিক্রনকে স্বাগত জানালেন বলসোনারো, পাল্টা জবাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনকে ভ্যাকসিন ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ করে এটিকে স্বাগত জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্টের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্যাজেটা ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল বুধবার বলসোনারো বলেন, কিছু গবেষণা ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট না থাকা কিছু ব্যক্তি ইঙ্গিত দিয়েছেন, ওমিক্রনের মাধ্যমে করোনা মহামারির শেষ হবে। এটি স্বাগত জানাচ্ছি। 

বলসোনারোর এই বক্তব্য গতকাল বুধবার প্রত্যাখ্যান করেছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরিবিষয়ক প্রধান মাইক রায়ান জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বের অনেক দেশেই ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হচ্ছে, আইসিইউতে ভর্তি হতে হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে এটি কম গুরুতর নয়।

মাইক রায়ান আরও বলেন, ‘আমাদের অনেক কিছু করার রয়েছে। এটি হাল ছেড়ে দেওয়ার সময় নয়।  মানুষকে হত্যা করে এমন কোনো ভাইরাসকে স্বাগত জানানো উচিত নয়।’

আরও পড়ুন: 

ইরাক–সিরিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় জোটের পথে যুক্তরাষ্ট্র

‘ফিলিস্তিনিদের বাঁচতে দিন’: আবেগঘন বক্তব্যে বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন মিসরের কোচ

নিজেকে ‘বিশ্বের সবচেয়ে বড় ইহুদিবাদী প্রেসিডেন্ট’ দাবি করলেন আর্জেন্টিনার মিলেই

ইসরায়েলকে উপেক্ষা করে তুরস্ককে এফ–৩৫ দিচ্ছেন ট্রাম্প, ঠেকাতে মরিয়া নেতানিয়াহু

পাকিস্তানে ৫ আরোহীসহ কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি

মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে হামলা ইরানের

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

ইরাকের নাজাফে পৌঁছেছে আলী খামেনির কফিন, এরপর যাবে কারবালায়

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জের: ইরানে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ বিমান হামলা