হোম > বিশ্ব > ইউরোপ

ইরানি ড্রোন প্রতিহত করার কৌশল শেখাবেন, তবে বিনিময়ে টাকা চান জেলেনস্কি

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি

ইরানি ড্রোনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ সহায়তার বিনিময়ে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে অর্থ এবং অত্যাধুনিক প্রযুক্তির চান।

জেলেনস্কি সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের চারটি দেশে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। প্রতিটি দলে কয়েক ডজন সামরিক ও কারিগরি বিশেষজ্ঞ রয়েছেন। এই দলগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা মূল্যায়ন করবে এবং কীভাবে নিখুঁতভাবে ইরানি ড্রোন ধ্বংস করতে হয়, তার বাস্তব প্রদর্শনী দেখাবে।

জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন অভিজ্ঞতার বিনিময়ে অর্থ ও প্রযুক্তিতে আগ্রহী। তিনি বলেন, ‘আমরা আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করছি, কিন্তু ইউক্রেনের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদেরও পর্যাপ্ত তহবিল এবং আধুনিক প্রযুক্তি সহায়তা প্রয়োজন।’ রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন মোকাবিলায় ইউক্রেন যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য অত্যন্ত মূল্যবান বলে মনে করা হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কয়েক বছর ধরে ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইউক্রেনীয় বাহিনী এই ড্রোনগুলো ভূপাতিত করার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো, যারা ইরানের সম্ভাব্য ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে, তারা ইউক্রেনের এই অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী।

বিশ্লেষকদের মতে, জেলেনস্কির এই উদ্যোগ একদিকে যেমন মধ্যপ্রাচ্যে ইউক্রেনের কূটনৈতিক প্রভাব বাড়াবে, অন্যদিকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের একটি নতুন পথ তৈরি করবে।

অস্ট্রেলিয়ায় আশ্রয় চান না, দেশে ফিরতে চান আরও ৩ ইরানি নারী ফুটবলার

ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

কিউবায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কার্যালয়ে নজিরবিহীন ভাঙচুর-অগ্নিসংযোগ

নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

নেতানিয়াহুকে হত্যার শপথ আইআরজিসির

ইরানি ড্রোন ঠেকাতে সহায়তার বিনিময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যা চাইল ইউক্রেন

যুদ্ধ নিয়ে বাজিতে মজেছে মার্কিনরা, বড় হচ্ছে জুয়ার বাজার

নেতানিয়াহুকে হত্যার শপথ ইরানের, আমিরাতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরান–যুক্তরাষ্ট্রের না

যুদ্ধ নিয়ে ‘বিকৃত তথ্য’ ছড়ালে লাইসেন্স বাতিল: মার্কিন গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার হুঁশিয়ারি