হোম > বিশ্ব

সমুদ্রে চীনের বেড়া সরিয়ে দিল ফিলিপাইন

বিবাদমান দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত এলাকায় ফিলিপাইনের মাছ ধরার নৌকাগুলোকে আটকাতে একটি ভাসমান বেড়া স্থাপন করেছিল চীন। আজ সোমবার ফিলিপাইন দাবি করেছে, তারা ওই বেড়াটি সরিয়ে দিয়েছে। 

এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চীনা ওই ভাসমান বেড়া সরিয়ে ফেলার জন্য ফিলিপাইনের কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। 

ফিলিপাইন কর্তৃপক্ষ দাবি করেছে, দক্ষিণ চীন সাগরের স্কারবোরো মৎসক্ষেত্রে ৩০০ মিটারের একটি বেড়া দিয়ে তাদের মাছ ধরার অধিকার লঙ্ঘন করেছে চীন। 

চীন দক্ষিণ চীন সাগরের ৯০ ভাগই নিজেদের বলে দাবি করে এবং ফিলিপাইনের সঙ্গে বিবাদমান মৎসক্ষেত্রটি ২০১২ সালে দখল করে নিয়েছিল। 

ফিলিপাইনের কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, ‘নৌ চলাচলের জন্য ওই বেড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি ফিলিপাইনের জেলেদের মাছ ধরা এবং জীবিকা নির্বাহের কার্যক্রমকেও বাধাগ্রস্ত করে।’ 

বিবাদমান মৎসক্ষেত্রটিকে ফিলিপাইনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করে দেশটির কোস্টগার্ড। এই বাহিনীর কর্মকর্তা জে টারিয়েলা জানান, গত শুক্রবার একটি টহল দল বেড়াটির অস্তিত্ব আবিষ্কার করেছিল। 

বেড়া নিয়ে উত্তেজনার বিষয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে জাপান এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ চীন সাগর আঞ্চলিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু। 

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দেশ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ায় এমন যে কোনো আচরণের তীব্র বিরোধিতা করে।’ 

দক্ষিণ চীন সাগর মাছের জন্য একটি সমৃদ্ধ অঞ্চল। এ ছাড়া এই অঞ্চলটিতে তেল ও গ্যাসের বিপুল মজুত রয়েছে বলে মনে করা হয়। বিশ্বের অর্ধেকেরও বেশি মাছ ধরার জাহাজ এই এলাকায় চলাচল করে।

ইরানের অর্থায়নে নতুন আঞ্চলিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, সূত্রের দাবি

টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান

আমাদের কাজটি শেষ করতে হবে—নির্বাচনে নেতানিয়াহুকে আবারও সমর্থন ট্রাম্পের

পেটব্যথায় হাসপাতালে ১০ বছরের শিশু, জানা গেল ছয় মাসের অন্তঃসত্ত্বা, সৎবাবা গ্রেপ্তার

৯৬ ঘণ্টার মধ্যে ইরানে ‘বড় সামরিক অভিযান’ চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী

এশিয়ায় জ্বালানি প্রবাহ নিরবচ্ছিন্ন রাখতে সিঙ্গাপুরে মাটির নিচে তেল মজুত করবে সৌদি

তেহরানে মক্কা জোটের শীর্ষ নেতারা, আলোচ্যসূচিতে যা থাকছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: মুসলিম প্রার্থীকে ‘জিহাদি’ আখ্যা ও ‘হামলাকারীদের’ সঙ্গে তুলনা ট্রাম্পের

গাজার এতিম ৭১ হাজার শিশুর মধ্যে ৩ হাজারের নেই কেউই, স্বামীহারা ৬৪ হাজার নারী

নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন বিরোধ’