হোম > বিশ্ব > ভারত

সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সার্ক ভিসায় ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আগে ইস্যু করা ভিসাও এখন থেকে বাতিল গণ্য হবে বলে জানানো হয়েছে। আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠকের পর পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী এই ঘোষণা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হলো ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’ (সিসিএস)। পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, গতকাল পেহেলগামের হামলার ঘটনায় পাকিস্তানের ‘সীমান্ত-সংশ্লিষ্টতার’ প্রমাণ মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিএসএস বৈঠকের পর পররাষ্ট্রসচিব বলেন, ‘সার্ক ভিসা অব্যাহতি স্কিমের (এসভিইএস) অধীনে পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। অতীতে পাকিস্তানি নাগরিকদের দেওয়া যেকোনো এসভিইএস ভিসা বাতিল বলে গণ্য হবে। এসভিইএস ভিসায় বর্তমানে ভারতে অবস্থানরত যেকোনো পাকিস্তানি নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে।’

উল্লেখ্য, সার্ক ভিসা অব্যাহতি স্কিমের অধীনে নির্দিষ্ট কিছু শ্রেণির বিশিষ্ট ব্যক্তি; যেমন উচ্চ আদালতের বিচারপতি, সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়াবিদসহ মোট ২৪টি শ্রেণির ব্যক্তিদের জন্য একটি বিশেষ ভ্রমণ নথি জারি করা হয়। এই বিশেষ নথি তাঁদের ভিসা এবং অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই ভ্রমণের সুবিধা দেয়।

প্রসঙ্গত, গতকাল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পেহেলগামে ভ্রমণ করছিলেন।

বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের, আসতে পারে নতুন শুল্ক

ব্রাজিল থেকে যেভাবে নারীদের ফাঁদে ফেলে এপস্টেইনের কাছে পাঠাত মডেলিং এজেন্ট

ইসরায়েলে হিজবুল্লাহর দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধ বন্ধে যে ৩ শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানকে ‘পুনর্গঠন অসম্ভব’ পর্যায়ে ঠেলে দেওয়ার হুমকি ট্রাম্পের

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা

যুদ্ধ শাসকগোষ্ঠীকে দুর্বল করার বদলে শক্তিশালী করে ফেলবে— গণতন্ত্রকামী ইরানিদের মত

হঠাৎ আলোচনায় আরব দেশগুলোর ‘যৌথ সামরিক বাহিনী’

মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণ ও বিজয় নিয়ে মন্তব্যে নারাজ ট্রাম্প

ইরানে হামলার নিন্দা, নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক