হোম > বিশ্ব

ভারত-পাকিস্তানকে সংযম দেখানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আজকের পত্রিকা ডেস্ক­

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর অনুমেয়ই ছিল যে, ভারত-পাকিস্তান সংঘাত অনিবার্য। তবে সেটা কখন ঘটবে তা কেউই অনুমান করতে পারছিলেন না। অবশেষে শুরু হয়ে গেছে চিরবৈরী দুই দেশের মধ্যকার সংঘর্ষ। জাতিসংঘের মহাসচিব এই সংঘর্ষ শুরুর পর উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের ওয়েবসাইটে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত ও পাকিস্তান—উভয় দেশকেই সামরিকভাবে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্ব আর কোনোভাবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত সহ্য করতে পারবে না।’

এর আগের দিন, গত সোমবার জাতিসংঘ মহাসচিব সতর্ক করে দেন যে, দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা ‘বিগত বহু বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে’। তিনি দুই দেশের সরকারকে কূটনৈতিক উপায়ে উত্তেজনা প্রশমনের জন্য তার মধ্যস্থতামূলক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন, ‘সামরিক সমাধান কোনো সমাধান নয়।’

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গুতেরেস গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানান, যেখানে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং আরও অনেকেই আহত হন। গুতেরেস বলেন, ‘বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের অবশ্যই গ্রহণযোগ্য ও আইনসম্মত উপায়ে বিচারের মুখোমুখি করতে হবে।’

এদিকে, পেহেলগামের নৃশংস সন্ত্রাসী হামলার ঠিক দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের ৯টি ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। আজ বুধবার ভোরের চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এটি ১৯৭১ সালের পর পাকিস্তানে ভারতের প্রথম তিন বাহিনীর সম্মিলিত হামলা।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় রাত ১টা ৪৪ মিনিটে এই অভিযান শুরু হয়। উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও সহায়তা দেওয়া শত্রু পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া। এতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন অস্ত্র ব্যবহার করা হয়। সেনা সূত্রের দাবি, অভিযানে কামিকাজে ড্রোনসহ ‘লোইটারিং অ্যামুনিশন’-এর মতো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রও ব্যবহার করা হয়েছে।

এশিয়ায় চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী পাকিস্তানের, কী আছে দেশটির সামরিক শক্তিতে

কীভাবে সমুদ্রে বেমালুম হাওয়া হয়ে গেল ৫৩০ রোহিঙ্গা

একনজরে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম বললেন—‘আই হ্যাভ আ প্ল্যান’

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে: ভারত

জমির দলিল নাগরিকত্বের প্রমাণ নয়—‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ মামলায় কলকাতা হাইকোর্ট

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে এপস্টেইনের সংযোগ: জে ডি ভ্যান্স

চীনের বিরুদ্ধে এআই ভিডিওতে ফিলিপিনোদের ‘বানর’ হিসেবে দেখানোর অভিযোগ

কঙ্কালে মিলল প্রাচীন মিসরের যোদ্ধা রাজকন্যাদের সংগ্রামের ইতিহাস

ওবামার নামে ইসরায়েলি লবির কোটি ডলারের বিজ্ঞাপন, মিশিগানে বিভক্ত ডেমোক্র্যাট শিবির