হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত

পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। ছবি: এক্স

নাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৭০ টিরও বেশি মরদেহ এবং ৫৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশপাশের ১৫ টিরও বেশি দোকান ধ্বংস হয়ে গেছে।

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার টসুকোয়াম বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার পেট্রলবাহী একটি ট্রাক দিক্কো মোড়ের কাছে দুর্ঘটনায় পড়ে।

তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া পেট্রল সংগ্রহ করতে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহত বেশির ভাগই স্থানীয় দরিদ্র বাসিন্দা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ক্রমেই ভিড় বাড়ছিল।

তিনি আরও বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নাইজার রাজ্যের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণের ঘটনাটি দুর্ভাগ্যজনক, হৃদয়বিদারক ও উদ্বেগজনক।

নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছর অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়।

জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে জীবনযাত্রার তীব্র সংকটে ভুগছে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি। ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় আসার পর বহু বছর ধরে চলা জ্বালানি ভর্তুকি বাতিল করেন। যার ফলে নাইজেরিয়ায় পেট্রলের দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়ে যায়।

খরচ বেশি, নিরাপত্তাহীনতা: ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে এলেও ফেরত যাচ্ছেন আফ্রিকার শ্বেতাঙ্গরা

ইথিওপিয়ায় ভূমি ধসে নিহত অন্তত ৫২, নিখোঁজ অর্ধশত

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ