হোম > বিশ্ব > আফ্রিকা

তিউনিসিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকায় আগুনে নিহত ৯, অধিকাংশই বাংলাদেশি

আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। এ ছাড়া নৌকাটি থেকে আরও ২৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। 

বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লিবিয়া উপকূল থেকে ৫২ জন অভিবাসী সাগরপথে ইউরোপে যাত্রা শুরু করে। পরে নৌকাটি তিউনিসিয়া উপকূলের কাছাকাছি পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জনের মরদেহ ও ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে। পোস্টে আরও বলা হয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। 

এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকৃতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কল্যাণ নিশ্চিতকরণ ও মৃত্যুবরণকারী বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি টিমকে দ্রুততম সময়ের মধ্যে তিউনিসিয়ায় পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, বিভিন্ন দেশের উপকূল হতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ গমনের চেষ্টাকালে ২০২৩ সালে ৩ হাজারেরও বেশি অভিবাসী মৃত্যুবরণ করেছে কিংবা নিখোঁজ হয়েছে। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনী নজরদারি জোরদার করেছে।

ষষ্ঠ মেয়াদে নির্বাচিত হলেন জিবুতির প্রেসিডেন্ট, ভোট পেলেন ৯৭.৮%

উগান্ডায় গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে শিম্পাঞ্জিরা

জ্বালানি সংকটে মাদাগাস্কারে জরুরি অবস্থা ঘোষণা

ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি: বাংলাদেশিসহ উদ্ধার ৩২, নিখোঁজ অন্তত ৭০, ২ মরদেহ উদ্ধার

জ্বালানি সংকটে সেনেগালে মন্ত্রীদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

‘গণতন্ত্র ভুলে যান’, বললেন বুরকিনা ফাসোর সেই জনপ্রিয় সামরিক শাসক

ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি উগান্ডার সেনাপ্রধানের

সুদানে জোড়া ড্রোন হামলায় নিহত ২৮

৬১ বছর পর কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী লুমুম্বা হত্যাকাণ্ডের বিচার শুরু

ধর্মান্তরিত হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি