হোম > বিশ্ব > আফ্রিকা

আরব আমিরাতের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করল সুদান

আজকের পত্রিকা ডেস্ক­

জাতিসংঘের তথ্যমতে, সুদানের চলমান সংঘাতে ৮০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ছবি: এএফপি

দারফুর অঞ্চলে সংঘটিত গণহত্যার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকার দেশ সুদান। দেশটির অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত দারফুরে আধা সামরিক বাহিনীকে সমর্থন দিয়ে গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সুদানের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক আদালতে আমিরাতের বিরুদ্ধে এই মামলা করে। হেগে অবস্থিত এই আদালত সুদানের অভিযোগ শুনেছেন।

সুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াওইয়া ওসমান আদালতে বলেন, আরব আমিরাতের সমর্থন ও মদদে র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও তাদের মিত্র আরব মিলিশিয়া বাহিনী ২০২৩ সালে পশ্চিম দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় জড়িত ছিল। তিনি আদালতকে আমিরাতের এই সহায়তা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে হামলাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছিল। সুদানের অভিযোগ, আরব আমিরাত দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে আরএসএফকে অস্ত্র সরবরাহ করছে। তবে আমিরাত বারবার অস্বীকার করলেও জাতিসংঘের বিশেষজ্ঞ ও মার্কিন আইনপ্রণেতাদের তদন্তে এই অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই ঘটনাগুলো বিস্তারিতভাবে নথিভুক্ত করেছে এবং তাদের কাছেও গণহত্যার প্রমাণ রয়েছে।

তবে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা রিম কেতাইত এই মামলাকে ‘অভিনব ও ভিত্তিহীন প্রচারণা’ আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সুদান তাদের দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

আইসিজেতে কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে কয়েক বছর লাগে। তবে গণহত্যা বা এ–সংক্রান্ত কোনো গুরুতর অভিযোগের ক্ষেত্রে জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা যায়। সুদান আদালতকে এমনই জরুরি ব্যবস্থা নিতে বলেছে, যাতে বিবাদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা না বাড়ে।

এদিকে আরব আমিরাতের আইনজীবীরা আজই আদালতে তাঁদের পক্ষের বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে। তাঁরা আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান গৃহযুদ্ধে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, এই সংঘাতে ৮০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

খরচ বেশি, নিরাপত্তাহীনতা: ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে এলেও ফেরত যাচ্ছেন আফ্রিকার শ্বেতাঙ্গরা

ইথিওপিয়ায় ভূমি ধসে নিহত অন্তত ৫২, নিখোঁজ অর্ধশত

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ