হোম > বিশ্ব > আফ্রিকা

মঙ্গোলিয়ায় দুই গাড়ির সংঘর্ষের পর গ্যাস বিস্ফোরণ, নিহত ৬

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে দুই গাড়ির সংঘর্ষের পর গ্যাস বিস্ফোরণে ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

মঙ্গোলিয়ান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বুধবার ভোরে ৬০ টন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে এই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ ছাড়া, তিন অগ্নি নির্বাপনকর্মীর নিহত হওয়ার কথাও জানিয়েছে নেমা।

আহত ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনই আগুনে পুড়েছে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এক শিশু। আহত অন্য তিনজন শিশু।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নেমার প্রকাশিত ছবিতে রাস্তায় আগুনের বিশাল কুণ্ডলী দেখা গেছে। উদ্ধারকর্মীরা তখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এ ছাড়া, রাস্তায় ব্যাপক ক্ষতি হয়েছে। পাশেই একটা স্কুলের জানালা উড়ে গেছে।

মঙ্গোলিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড বুয়ানগান এই দুর্ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আমি এই বিধ্বংসী ঘটনায় প্রাণ হারানো নেমার সদস্যদের পরিবার এবং সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাতে চাই।’

‘ফার্মগেট’ কেলেঙ্কারি, অভিশংসনের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার

আফ্রিকার গুরুত্বপূর্ণ শহর থেকে পুতিনের বাহিনীর অপমানজনক বিদায়

সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে বন্ধ লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগার

‘আফ্রিকা লায়ন’ মহড়ায় অংশ নিয়ে দুই মার্কিন সেনা নিখোঁজ

সশস্ত্র হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

মুষ্টিমেয় কিছু স্বৈরশাসক ধর্মের নাম ব্যবহার করে বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে: পোপ

ষষ্ঠ মেয়াদে নির্বাচিত হলেন জিবুতির প্রেসিডেন্ট, ভোট পেলেন ৯৭.৮%

উগান্ডায় গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে শিম্পাঞ্জিরা

জ্বালানি সংকটে মাদাগাস্কারে জরুরি অবস্থা ঘোষণা