ঠান্ডা বা অ্যালার্জিতে নাক বন্ধ হয়ে গেলে দ্রুত আরাম পেতে আমরা অনেকে নাজাল ডিকনজেস্ট্যান্ট স্প্রে ব্যবহার করি। প্রথম দিকে এটি জাদুকরি কাজ করলেও, দীর্ঘদিন অতিরিক্ত ব্যবহারে দেখা দেয় মারাত্মক বিপর্যয়। এসব স্প্রে নাকের ফুলে যাওয়া রক্তনালিগুলোকে দ্রুত সংকুচিত করে শ্বাসপ্রশ্বাস সহজ করে। কিন্তু একটানা ৩ থেকে ৫ দিনের বেশি ব্যবহার করলে রক্তনালিগুলো আর ওষুধে সাড়া দেয় না। ফলে ওষুধের প্রভাব শেষ হওয়া মাত্রই নাক আগের চেয়ে বেশি বন্ধ হয়ে যায়। এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় রাইনাইটিস মেডিকামেন্টোসা। সাময়িক স্বস্তির জন্য রোগী বারবার স্প্রে দিতে থাকলে এবং এটি ক্ষতিকর অভ্যাসে পরিণত হলে রাইনাইটিস মেডিকামেন্টোসা হয়।
সূত্র: মায়ো ক্লিনিক, ওয়েব মেড