হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

আক্কেলদাঁতের ব্যথা কমাতে ঘরোয়া উপায়

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

মাড়ির শক্ত ও পুরু কোষ ভেদ করে আক্কেলদাঁত ওঠে বলে মাড়িতে বেশি চাপ পড়ে এবং ব্যথা অনুভূত হয়। জেনে রাখতে পারেন আক্কেলদাঁতের ব্যথা কমানোর ঘরোয়া উপায়।

  • হালকা গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে দিনে কয়েকবার কুলকুচি করলে ব্যথা এবং ফোলা ভাব কিছুটা কমতে পারে।
  • লবঙ্গের তেল প্রাকৃতিকভাবে ব্যথা উপশমে সহায়ক এবং জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তুলায় কয়েক ফোঁটা লবঙ্গ তেল নিয়ে ব্যথার জায়গায় আলতো করে লাগানো যেতে পারে।
  • চাইলে কয়েকটি লবঙ্গ পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে কুলি করা অথবা মাড়িতে হালকা ম্যাসাজও করা যেতে পারে। এতে সাময়িক আরাম মেলে।
  • মনে রাখা ভালো, এগুলো অস্থায়ী উপশমের জন্য করা যায়।

কখন আক্কেলদাঁত তুলতে হয়

আগে দাঁতে কোনো সমস্যা হলে অনেক সময় তা তুলে ফেলতে হতো। এখন দন্ত চিকিৎসকেরা সাধারণত দাঁত সংরক্ষণের চেষ্টা করেন।

তবে আক্কেলদাঁতের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন।

আক্কেলদাঁত আসলে মোলার দাঁতের একটি অংশ হলেও খাবার চিবানোর কাজে তেমন ভূমিকা রাখে না।

কারণ, সামনের মোলার দাঁতগুলো দিয়েই মূলত খাবার চিবানো হয়।

এ ছাড়া এই দাঁতগুলো অনেক ভেতরে থাকায় রুট ক্যানেল চিকিৎসাও বেশ জটিল হয়ে পড়ে। যদি আক্কেলদাঁতে বারবার সংক্রমণ ও ব্যথা হয়, তাহলে তা তুলে ফেলাই হলো নিরাপদ সমাধান।

এই গরমে আরামে থাকতে যা করবেন

মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন

গরমে সাইনোসাইটিসের ব্যথা থেকে বাঁচার উপায়

প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদ দিন ৬ খাবার

অতিরিক্ত খিদে কমাতে খান প্রোটিন সমৃদ্ধ খাবার

ঠিক করে ফেলুন ঘুমের নিয়ম

সেহরির পর ভালো ঘুমে যা করতে পারেন

ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর? ঘরোয়া ৫ চিকিৎসা

রোজায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্যকর খাদ্য

রোজা রেখে নাক-কান-গলার চিকিৎসা: কী করবেন, কী করবেন না