হোম > স্বাস্থ্য

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বহির্বিভাগ খোলা রাখার প্রথম দিনে সেবা পেলেন ৬৮৫ জন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বহির্বিভাগের চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রোগীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। ছুটির মধ্যেই আজ বৃহস্পতিবার বহির্বিভাগ খোলা রাখা হয়েছিল। এদিন মোট ৬৮৫ জন রোগীকে সেবা দেওয়া হয়। এ ছাড়া ২২ মার্চও (রোববার) বহির্বিভাগ খোলা থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২-এ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের অধীন বিভিন্ন বিভাগ এসব পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে।

এদিকে, ছুটির দিনগুলোতেও বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ এক্স-রে ও সিটি স্ক্যান সেবা চালু রেখেছে। পাশাপাশি হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগও স্বাভাবিক নিয়মে খোলা রয়েছে।

বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, ঈদের ছুটির মধ্যেও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আজসহ আগামী রোববারও (২২ মার্চ) বহির্বিভাগ খোলা রেখে চিকিৎসাসেবা দেওয়া হবে। এই কার্যক্রমে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করছেন। এ ছাড়া ইনডোর ও জরুরি বিভাগের সেবা অব্যাহত রাখতে আরও প্রায় ৫০০ জন দায়িত্ব পালন করছেন।

এদিন বহির্বিভাগের চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপপরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের এবং সহকারী পরিচালক (হাসপাতাল) মো. মাহবুবুল হক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঈদ-পরবর্তী পুনর্মিলনী আগামী মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহও স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু বেড়ে ৪৮৮

ইবোলায় বাড়ছে মৃত্যু, টিকা প্রস্তুতে লাগতে পারে ৯ মাস

এবারের ইবোলা কতটা উদ্বেগের

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করা হয়: ইউনিসেফ

শিশু স্বাস্থ্য: কমছে মাতৃদুগ্ধ পান, ভুগছে শিশুরা

নবজাতকের থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত: দাবি চিকিৎসকদের

ধারণার চেয়েও দ্রুত ছড়াতে শুরু করেছে ‘ইবোলা’

স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও ব্যবহার নিশ্চিতের তাগিদ: গোলটেবিলে বক্তারা

ঈদের ছুটিতে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা