হোম > স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৩৪, বরিশালে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি: আজকের পত্রিকা

দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর হালনাগাদ করা ডেঙ্গুবিষয়ক তথ্যে বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২, ঢাকা উত্তর সিটিতে ১৫, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮, খুলনা বিভাগে পাঁচজন রয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন নতুন রোগী ভর্তি হয়েছে।

এদিকে গত এক দিনে সারা দেশে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৫ হাজার ৪৮৯ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬ হাজার ২২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের।

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু বেড়ে ৪৮৮

ইবোলায় বাড়ছে মৃত্যু, টিকা প্রস্তুতে লাগতে পারে ৯ মাস

এবারের ইবোলা কতটা উদ্বেগের

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করা হয়: ইউনিসেফ

শিশু স্বাস্থ্য: কমছে মাতৃদুগ্ধ পান, ভুগছে শিশুরা

নবজাতকের থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত: দাবি চিকিৎসকদের

ধারণার চেয়েও দ্রুত ছড়াতে শুরু করেছে ‘ইবোলা’

স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও ব্যবহার নিশ্চিতের তাগিদ: গোলটেবিলে বক্তারা

ঈদের ছুটিতে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা