হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭৩

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৪৭৩ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৯ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৬৫, চট্টগ্রামে ১৬৯, খুলনায় ২৪২, ময়মনসিংহে ৭৭, রাজশাহীতে ১১৬, রংপুরে ৭১ ও সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪৬ হাজার ৯৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪৩ হাজার ৫৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩ হাজার ২৫২ জন।

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু, মোট ৪০০

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট ১২৪০

নারীকে পণ্য হিসেবে দেখার মানসিকতা দূর করতে পারে মাথায় বৈদ্যুতিক শক: গবেষণা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ত্বকের ক্যানসার ঠেকাতে এল প্রথম এমআরএনএ ভ্যাকসিন, সাফল্যের হার ৪২ শতাংশ

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট ১২২৭

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২২৪৯ ভর্তি

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১২২২