হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, বরিশালে ২১৯, চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, ময়মনসিংহে ৬০, রাজশাহীতে ২১৯, রংপুরে ৬৫ এবং সিলেট বিভাগে ২৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে মারা গেছে ১৭৪ জন, যা এ বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বরের প্রথম তিন দিনেই মারা গেছে ২০ জন। অর্থাৎ চলতি বছরের মোট মৃত্যুর বড় অংশই ঘটেছে গত দুই মাসে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ওই বছর ডেঙ্গুতে মারা যায় ১ হাজার ৭০৫ জন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যায় ৪১৩ জন।

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

একাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালক

হামের উপসর্গে ৩ মৃত্যু, শনাক্ত ১৪৯২

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৭০

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইডিসিএলের ‘বিতর্কিত’ কর্মকর্তা শামীমকে বদলি

হামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

দাঁড়িয়ে নাকি বসে প্রস্রাব—পুরুষদের জন্য কোনটি ভালো? গবেষণায় মিলল উত্তর

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৫২