হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৮০।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, ময়মনসিংহে ৫০, চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, বরিশালে ২১৩ এবং সিলেটে ২১ জন রয়েছে।

এ সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন বরিশাল বিভাগে চিকিৎসাধীন ছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।

অক্টোবরে ডেঙ্গুতে মারা যায় ১৭৪ জন, যা চলতি বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বরের প্রথম সাত দিনে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৯৮৮

যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি হামের রোগী শনাক্ত, ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ

মেলিওডোসিস: মাটির জীবাণু থেকে প্রাণঘাতী সংক্রমণে বাড়ছে উদ্বেগ

শিশুর হাতে স্মার্টফোন: চোখের জন্য কতটা ঝুঁকিপূর্ণ

পাতলা গড়নের মানুষেরও কেন প্রিডায়াবেটিস হয়

প্রতিদিন বাদাম খেলে বাড়ে মস্তিষ্কের ক্ষমতা

প্রয়োজনের অর্ধেক শিক্ষক সরকারি মেডিকেলে

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনেই ঢাকায় ভর্তি ৭২১

হামের উপসর্গে ৪ মৃত্যু, সবাই ঢাকায়

‘স্বাস্থ্যকর লবণ’ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু এড়ানো সম্ভব: গবেষণা