হোম > স্বাস্থ্য

পেস্তাবাদাম কি ঘুম আনতে পারে

ফিচার ডেস্ক

পেস্তায় এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা ঘুম-সম্পর্কিত প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত। একমুঠো পেস্তাবাদাম রাতের ঘুম সুন্দর করতে পারে কি না, তা নিয়ে চলছে গবেষণা। ‘নিউট্রিশন রিসার্চ রিভিউস’-এ প্রকাশিত সাম্প্রতিক সমীক্ষায় পেস্তাবাদামের পুষ্টি উপাদান ও ঘুম নিয়ে এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা হয়েছে।

পেস্তায় রয়েছে ট্রিপটোফ্যান, ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, ফাইটোমেলাটোনিন, আঁশ এবং পলিফেনলের মতো পুষ্টি উপাদান। এসব উপাদান ঘুমের সঙ্গে সম্পর্কিত জৈবিক প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করতে পারে। একক কোনো স্লিপ নিউট্রিয়েন্ট বা উপাদানের পরিবর্তে পেস্তাবাদামের পুরো ফুড ম্যাট্রিক্স বা পুষ্টির সমাহার ঘুমের সহায়ক উপাদানগুলোর ওপর কীভাবে প্রভাব ফেলে, গবেষকেরা তা তুলে ধরেছেন গবেষণাটিতে।

তবে গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, ট্রিপটোফ্যান বা পলিফেনল নিয়ে পৃথক গবেষণা থাকলেও সরাসরি পেস্তাবাদাম খাওয়ার ফলে ভালো ঘুম হয়, এমন কোনো চূড়ান্ত প্রমাণ এখনো মেলেনি। পেস্তায় মেলাটোনিনের পরিমাণও একেকটিতে ভিন্ন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পেস্তা একটি স্বাস্থ্যকর খাবার হলেও পর্যাপ্ত মানব ক্লিনিক্যাল ট্রায়াল না হওয়া পর্যন্ত এটিকে ঘুমের নিশ্চিত ওষুধ হিসেবে সুপারিশ করা যাচ্ছে না। বাদামে অ্যালার্জি থাকলে ডিম, ডাল বা ওটস থেকেও একই পুষ্টি পাওয়া সম্ভব। তাই অনিদ্রার আসল কারণ খুঁজে স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার পাশাপাশি সুষম খাবারের অংশ হিসেবে পেস্তাবাদাম খাওয়া উচিত।

সূত্র: হেলথ লাইন

স্ট্রোকে দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন

হাঁটার গতি ও তীব্রতা হতে পারে দীর্ঘায়ুর চাবিকাঠি

অ্যান্টিবায়োটিক: ডোজ সম্পন্ন না করলে শরীরের যেসব ক্ষতি হয়

অতিরিক্ত ওজন ডেকে আনে বিপদ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২

হামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩১৬

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ক্ষতি ২ হাজার ৭০ কোটি ডলার

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে বেশি ভর্তি ঢাকায়

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হাসপাতালের সচেতনতামূলক র‍্যালি ও সেশন