হোম > স্বাস্থ্য

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু বেড়ে ৪৮৮

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে হামে আর অন্য চারটির হামের উপসর্গ নিয়ে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ শিশু, আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ শিশু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ২০৮। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৮ হাজার ২৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৪২৩ জনের। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৯ জন। একই সময়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ২১৬ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৫৯ হাজার ২৭৯ জনের।

ইবোলায় বাড়ছে মৃত্যু, টিকা প্রস্তুতে লাগতে পারে ৯ মাস

এবারের ইবোলা কতটা উদ্বেগের

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করা হয়: ইউনিসেফ

শিশু স্বাস্থ্য: কমছে মাতৃদুগ্ধ পান, ভুগছে শিশুরা

নবজাতকের থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত: দাবি চিকিৎসকদের

ধারণার চেয়েও দ্রুত ছড়াতে শুরু করেছে ‘ইবোলা’

স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও ব্যবহার নিশ্চিতের তাগিদ: গোলটেবিলে বক্তারা

ঈদের ছুটিতে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা

সারা দেশে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু