হোম > স্বাস্থ্য

ঘন কফে বুক হালকা করার ৫ উপায়

ফিচার ডেস্ক

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, যা জমে থাকা ঘন কফকে তরল করে বের করে দেয়, তাকে এক্সপেক্টোরেন্ট বলা হয়। ওষুধ ছাড়াও রান্নাঘরের পাঁচটি প্রাকৃতিক উপাদানে বুক হালকা করা সম্ভব। তবে কাশি দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে কিংবা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিন।

গরম পানির ভাপ

গরম পানির ভাপ নিলে বা ঘরে হিউমিডিফায়ার চালালে শ্বাসনালি আর্দ্র হয় এবং কফ সহজে গলে যায়।

সঠিক হাইড্রেশন

পর্যাপ্ত পানি, ফলের রস কিংবা ভেষজ চা পান করলে কফ পাতলা হয়। তরল খাবার বুকে জমে থাকা কফের পানির পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে কফ পাতলা হয়ে সহজে কাশির সঙ্গে বেরিয়ে আসে। তবে ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলা উচিত।

মধু

এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান কাশির তীব্রতা কমিয়ে দেয়। রাতে এক চামচ মধু গরম দুধের সঙ্গে মিশিয়ে খেলে আরাম মেলে। তবে এক বছরের কম শিশুদের মধু খাওয়ানো ঠিক হবে না।

পেপারমিন্ট বা পুদিনা

এর মেনথল যৌগ ফুসফুসের শ্লেষ্মা ভাঙতে সাহায্য করে। গরম পানিতে পুদিনাপাতা ফুটিয়ে চা বানিয়ে সহজে খাওয়া যায়। সরাসরি খাঁটি বা বিশুদ্ধ মেনথল খাওয়া উচিত নয়। কারণ, এটি বিষাক্ত হতে পারে।

আইভি লতা

এই পাতার সাপোনিন নামের উপাদান ফুসফুসের শক্ত কফ আলগা করে দেয়। থাইম ও আইভি পাতার চা কফ দূর করতে দারুণ কার্যকর।

সূত্র: হেলথ লাইন

নীরব ঘাতক হেপাটাইটিস: আপনার লিভার কি সুরক্ষিত

প্রিয় দলকে সমর্থন মানসিক স্বাস্থ্য ভালো রাখে

বর্ষায় চোখের যত্নে যা করবেন

ডেঙ্গু মোকাবিলায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ান

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

বিড়াল ও মানুষের মধ্যে মারাত্মক এক ছত্রাক ছড়াচ্ছে বিশ্বজুড়ে

নিপসমের পরিচালক হলেন ডা. নাসরিন সুলতানা

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হলেন আব্দুল আওয়াল, উপাধ্যক্ষ হায়দার আলী

হামের উপসর্গে মারা গেল আরও ৫ জন, মোট মৃত্যু ৬৬৬

ব্যক্তির চিকিৎসা ব্যয় কমাতে কার্যকর বিনিয়োগের তাগিদ