হোম > স্বাস্থ্য

শুঁটকিতে কীটনাশক, ক্যানসারের ঝুঁকি: গবেষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

শুঁটকির নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আজ বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বাগেরহাটে অবস্থিত বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল ইসলাম এ গবেষণা পরিচালনা করেন।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, গবেষণায় দেখা গেছে, ২৬০টি নমুনার মধ্যে ১৩ শতাংশে বালাইনাশকের (কীটনাশক) উপস্থিতি পাওয়া গেছে। যা থেকে ক্যানসার হতে পারে। এন্ডোসালফান সালফেটের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। এসব শুঁটকি শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।

চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট ও নাটোরের চলনবিল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, শুঁটকিতে চারটি কীটনাশকের মধ্যে এন্ডোসালফান সালফাইটের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান জাকারিয়া, সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. মোস্তফা।

আরও খবর পড়ুন:

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬

সামাজিক মাধ্যমে কিশোরদের নিষেধাজ্ঞায় ‘উল্টো ক্ষতি’ হতে পারে—বিজ্ঞানীদের সতর্কতা

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট ৭৭৯

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

হাম: উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট ৭৭১

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১

দেশে প্রতি ১৩ জনে ১ জন নারীর অকালে মেনোপজ হয়: গবেষণা

হাম ও উপসর্গে প্রাণ গেল ৭ জনের, মোট মৃত্যু ৭৬৬

আ.লীগের কেনা ১৮ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন ভাঙারির পথে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৯