হোম > স্বাস্থ্য

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৯৪ জন, সবচেয়ে বেশি বরিশালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ২৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) বিকেলে ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩, ঢাকা উত্তর সিটিতে ৩১, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

চলতি বছরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগটিতে ৫ হাজার ২৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনায় ৩ হাজার ১৭১ জন রোগী। বিভাগটিতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরগুনায় ছয়জন, পটুয়াখালী এক এবং বরিশালে ছয়জন চিকিৎসাধীন ছিলেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৩৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ১০ হাজার ৬৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯ ও জুলাইয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬

সামাজিক মাধ্যমে কিশোরদের নিষেধাজ্ঞায় ‘উল্টো ক্ষতি’ হতে পারে—বিজ্ঞানীদের সতর্কতা

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট ৭৭৯

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

হাম: উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট ৭৭১

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১

দেশে প্রতি ১৩ জনে ১ জন নারীর অকালে মেনোপজ হয়: গবেষণা

হাম ও উপসর্গে প্রাণ গেল ৭ জনের, মোট মৃত্যু ৭৬৬

আ.লীগের কেনা ১৮ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন ভাঙারির পথে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৯