হোম > ফ্যাক্টচেক > দেশ

খাগড়াছড়িতে এক নারীকে গুলি করে হত্যা দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

ফ্যাক্টচেক ডেস্ক

খাগড়াছড়িতে এক নারীকে শিবির কর্মী গুলি করে হত্যার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

সন্তানকে কোলে নিয়ে বসা অবস্থায় চট্টগ্রামের খাগড়াছড়িতে এক নারীকে শিবিরকর্মী গুলি করে হত্যা করেছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়। ভিডিওতে এক শিশুসহ এক নারীকে টিনের চালের ঘরে বসে থাকতে দেখা যায়। হঠাৎ করে বিকট আওয়াজ ও চিৎকারে ভিডিওটিতে ঝাঁকুনি দেখতে পাওয়া যায়।

‘Tulip Siddiq MP’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা, ‘খাগড়াছড়িতে এক হিন্দু নারীকে গুলি করে হত্যা করেছে শিবির কর্মী।’ (বানান অপরিবর্তিত)

প্রচারিত দাবিতে পেসবুকে আরও ফেসবুকে পোস্ট আছে এখানে ( আর্কাইভ ), এখানে ( আর্কাইভ ) এবং

ইন্সটাগ্রামে পোস্ট আছে এখানে ( আকাইভ )।

ভিডিওটির কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে Shanti Baglary নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। ১৩ সেকেন্ডের এই ভিডিওটি গত বছরের ২৩ মার্চ পোস্ট করা হয়েছে। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারীর মুখমণ্ডল, পোশাক, কোলে থাকা শিশু, শিশুর চেহারা ও পোশাকের সাদৃশ্য রয়েছে।

অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। অ্যাকাউন্টটির অ্যাবাউট অপশনে লেখা থেকে বোঝা যায়, এটি ভারত থেকে পরিচালিত হয়। এ ছাড়া অ্যাকাউন্টটির পর্যালোচনা করে জানা যায়, তিনি একজন ভ্লগার এবং কমেডিয়ান। অ্যাকাউন্টের বেশিরভাগ ভিডিও বিনোদনধর্মী ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে তৈরি।

ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে Shanti Baglary নামের ফেসবুক অ্যকাউন্টের ভিডিওর সাদৃশ্যতা। ছবি: স্ক্রিনশট

পাশাপাশি, এই অ্যাকাউন্টের ভিডিওতে থাকা নারী ও শিশুকে গত বছরের ২৩ মার্চ পরবর্তী সময়ে একাধিক ভিডিওতে ( , , ) দেখতে পাওয়া যায়। অর্থাৎ, ধারণা করা যায় ভাইরাল ভিডিওর নারীটি মারা যাননি।

আরও অনুসন্ধানে Shanti Baglary নামের ইনস্টাগ্রাম অ্যকাউন্ট পাওয়া যায়। এই অ্যাকাউন্টেও উল্লেখ করা রয়েছে, এটি বিনোদন ক্যাটাগরির অ্যাকাউন্ট এবং ভারত থেকে পরিচালিত। এখানেও প্রায় একই ধরনের ভিডিও পোস্ট করতে দেখা যায়। এছাড়া Shanti Baglary নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে তাঁদের ফেসবুক অ্যাকাউন্টের লিংকও যুক্ত করা রয়েছে।

Shanti. Baglary.1 নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিডিও। ছবি: স্ক্রিনশট

সুতরাং, সন্তান কোলে বসা অবস্থায় চট্টগ্রামের খাগড়াছড়িতে এক নারীকে গুলি করে হত্যা করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি এক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও এবং পুরো ঘটনাই সাজানো।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

‘আওয়ামী লীগ ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’—বক্তব্যটি মাশরাফির নাকি অধ্যাপক কার্জনের

অন্যের বিএনপিবিরোধী বক্তব্য হাসনাত আবদুল্লাহর নামে প্রচার

গুম অধ্যাদেশ সংসদে উত্থাপিতই হয়নি, বাতিলের পক্ষে ইলিয়াস আলীর স্ত্রীর ভোট দেওয়ার দাবিটি মিথ্যা

ডাকাত আটকের ভিডিওকে পুলিশের গাড়িতে আসামির মৃত্যু দাবিতে প্রচার

‘মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেট এগিয়ে নেব’—রাশনা ইমামের নামে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট

‘বোনের ধর্ষককে গুলি করে হত্যা করল চাঁদপুরের শিশু’— ভাইরাল ফটোকার্ডটি ভুয়া

অনশনরত ঢাবি শিক্ষার্থীদের আপেল-জুস খাওয়ার ভাইরাল ছবি এআই দিয়ে তৈরি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে স্পিকারের মন্তব্য বিকৃত করে প্রচার

নাহিদকে নিয়ে রিজওয়ানা হাসানের মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

‘৬০ দিনের মধ্যে আওয়ামী লীগ ফিরছে’ দাবিতে ভাইরাল ভিডিও সম্পাদিত