হোম > ফ্যাক্টচেক > দেশ

অভিমানে রাজনীতি ছাড়ছেন মির্জা ফখরুল—ভাইরাল দাবিটি অর্ধসত্য

ফ্যাক্টচেক ডেস্ক

মির্জা ফখরুলের ‘ অভিমানে ছাড়ছেন মির্জা ফখরুল’ মন্তব্য দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘যেখানে আমার মতামতের কোনো মূল্যই দেওয়া হয় না, সেখানে থেকে আমি কী করব। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই’—মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, বিএনপির মহাসচিব অভিমান করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট ( , ) ছড়িয়ে পড়েছে।

বাকশাল 0.2’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৮ এপ্রিল দুপুরের দিকে একটি পোস্ট শেয়ার করা হয়। আলোচিত দাবিতে এটিই সম্ভাব্য প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়েছে। শেয়ার করা ওই পোস্টটি ২০ এপ্রিল বেলা পৌনে ১২টা পর্যন্ত ২ হাজার ৪০০ রিয়েকশন, ৩৪৫ কমেন্ট ও ৩০৭ শেয়ার রয়েছে।

পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী প্রচারিত ফটোকার্ডটি সত্য ভেবে কমেন্ট করেছেন।

আলোচিত দাবিতে পোস্ট। স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করে দেখা যায়, মূলধারার কোনো গণমাধ্যমে কিংবা বিশ্বাসযোগ্য কোনো সূত্রে ‘ যেখানে আমার মতামতের কোনো মূল্যই দেওয়া হয় না, সেখানে থেকে আমি কী করব। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই’—এমন বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায়, কোনো সূত্র ছাড়াই মির্জা ফখরুলের নামে উক্তিটি উদ্ধৃত করা হয়েছে। পাশাপাশি শেয়ার করা পেজ পর্যবেক্ষণে জানা যায়, বেশিরভাগ পোস্টেই উৎস, সময় বা প্রেক্ষাপট কোনো কিছুই উল্লেখ নাই।

পরবর্তীতে আরও অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’–এর ইউটিউব চ্যানেলে গত ১৭ এপ্রিল প্রকাশিত ‘অবসর চান মির্জা ফখরুল, বিএনপি মহাসচিব পদে আসছে নতুন মুখ’ শিরোনামের একটি সাক্ষাৎকার পাওয়া যায়। ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দিনক্ষণ ঠিক না হলেও এ বছরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে তার আগে তৃণমূলের সম্মেলন হবে। সেখানে মহাসচিব পদে নতুন মুখ আসতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

সাক্ষাৎকার মির্জা ফখরুল আরও বলেন, কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নিতে চান। তাঁর বয়স হয়ে গেছে, অসুস্থতাও বেড়েছে। তবে ওই সাক্ষাৎকারে কোথাও ‘দলের ভেতরে তাঁর মতামতের মূল্য নেই’ বা এমন কোনো হতাশাজনক মন্তব্য করেননি তিনি।

এ ছাড়া ‘বাকশাল 0.2’ পেজটিতে শেয়ার করা কনটেন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, বেশ কিছু স্যাটায়ার পোস্ট রয়েছে। ‘বাকশাল’ নামে আরেকটি পেজের কনটেন্টও এই পেজে শেয়ার করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই স্যাটায়ার।

সিদ্ধান্ত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসর নিতে চান—এই তথ্যের সত্যতা থাকলেও, ‘মতামতের মূল্য নেই বলে অভিমান করেছেন’ এমন বক্তব্য তাঁর নয়। বরং বয়স ও স্বাস্থ্যগত কারণে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শিরীন শারমিনের ইংরেজি বক্তব্যের ভিডিওতে ভুয়া ক্যাপশন দিয়ে প্রচার

সৌদিতে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রীদের মৃত্যু দাবিতে এআই ছবি প্রচার

হজে যাচ্ছেন শেখ হাসিনা, দেখা গেল দিল্লি বিমানবন্দরে—ছবিটি এআই নির্মিত

মেট্রোরেল স্টেশনে জুতাপেটার শিকার ব্যক্তি ছাত্রদল নেতা আবিদ নন

‘আওয়ামী লীগ ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’—বক্তব্যটি মাশরাফির নাকি অধ্যাপক কার্জনের

অন্যের বিএনপিবিরোধী বক্তব্য হাসনাত আবদুল্লাহর নামে প্রচার

গুম অধ্যাদেশ সংসদে উত্থাপিতই হয়নি, বাতিলের পক্ষে ইলিয়াস আলীর স্ত্রীর ভোট দেওয়ার দাবিটি মিথ্যা

ডাকাত আটকের ভিডিওকে পুলিশের গাড়িতে আসামির মৃত্যু দাবিতে প্রচার

‘মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেট এগিয়ে নেব’—রাশনা ইমামের নামে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট

‘বোনের ধর্ষককে গুলি করে হত্যা করল চাঁদপুরের শিশু’— ভাইরাল ফটোকার্ডটি ভুয়া