হোম > ফ্যাক্টচেক > দেশ

ভারতে প্রেমিক যুগলের মারামারির ঘটনাকে ঢাবির কথিত হল সমন্বয়ক সিনথিয়ার মাতলামি দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

মদ্যপ অবস্থায় ঢাবির রোকেয়া হল সমন্বয়ক সিনথিয়া মেহজাবিনের মাতলামি দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সমন্বয়ক সিনথিয়া মেহজাবিন মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় এক নারী এক যুবকের ওপর চড়াও হয়েছেন এবং তাঁকে মারধর করছেন।

এই দাবিতে পোস্ট আছে এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে এবং এখানে

মোঃ ইয়াছিন খাঁন’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১০ মে ভিডিওটি শেয়ার করা হয়। আজ ১২ মে বেলা ১২টা ৪১ মিনিট পর্যন্ত ভিডিওটি প্রায় ৭৬ হাজার বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৬৮৯ রিয়েকশন, ৪৬ কমেন্ট ও ২৪৭ শেয়ার রয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভিডিওটির উৎস, ধারণের সময় বা সুনির্দিষ্ট স্থানের উল্লেখ নেই। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর মদ্যপ অবস্থায় এমন ঘটনার বিষয়ে সাম্প্রতিক কোনো খবর গণমাধ্যমে পাওয়া যায়নি।

ভিডিওটির উৎস খুঁজতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম Maharashtra Times-এ ২০২৬ সালের ১০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের স্থিরচিত্রের সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের কেরালা রাজ্যের। সেখানে এক তরুণী তাঁর প্রেমিককে অন্য এক মেয়ের সঙ্গে দেখার পর ক্ষুব্ধ হয়ে রাস্তায় মারধর করেন।

Maharashtra Times ও LatestLY -এর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

বিষয়টি আরও নিশ্চিত হতে গত ৫ মার্চ LatestLY-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, কেরালার রাজধানী তিরুবনন্তপুরামের ‘মানাভিয়াম ভেদি’ এলাকায় এক প্রেমিক যুগলের মধ্যে প্রকাশ্যে এই মারামারির ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, তরুণীটি আক্রমণাত্মক হলেও যুবকটি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, এটি মূলত ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে সৃষ্ট ঝগড়া। পুলিশ ঘটনাটিকে ‘পাবলিক নুইসেন্স’ হিসেবে নথিভুক্ত করলেও তাঁরা একে অপরের বিরুদ্ধে কোনো মামলা করতে রাজি হননি।

একই বিষয়ে south.shades নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও একটি পোস্ট পাওয়া যায়।

south.shades-এর পোস্ট। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া আলোচিত ভিডিওটি প্রচারকারী অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, এগুলো থেকে নিয়মিতভাবে আওয়ামী লীগের সমর্থনে এবং অন্যান্য রাজনৈতিক দলের বিরোধী বিভিন্ন পোস্ট প্রচার করে থাকে।

সিদ্ধান্ত

ঢাবির রোকেয়া হল সমন্বয়কের মাতলামি দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার। ভারতের কেরালা রাজ্যের একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের ভিডিওটি ২০২৪ সালের

পাকিস্তানের ঘটনাকে চট্টগ্রামে হিন্দু তরুণীকে অপহরণ দাবিতে প্রচার

নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: নমুনা সংগ্রহের আগেই ডিএনএ টেস্টের প্রতিবেদন নিয়ে হইচই

সিলেটে আ.লীগ নেতাকে হত্যা দাবিতে ময়মনসিংহে দীপু দাস হত্যার ভিডিও প্রচার

শূকরের মাংস আমদানি নিয়ে আজহারী-আহমাদুল্লাহ-হামজার নামে ভুয়া বক্তব্য প্রচার

ভারতে ২০১২ সালের খরার ছবি দিয়ে বাংলাদেশে সেচ সংকটের দাবি আ.লীগের পেজে

রাস্তায় বোরকা পরা নারীকে হেনস্তার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের

১৫ বছর আগের ভিডিওকে এপ্রিলে জাপানে সুনামির দৃশ্য দাবিতে প্রচার

‘গুজব ছড়ানোর দায়ে ক্ষমাপ্রার্থনা’—সাদিক কায়েমের খণ্ডিত বক্তব্যে বিভ্রান্তি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কৃতিত্ব ও প্রশংসা নিয়ে ভুয়া ফটোকার্ডের ছড়াছড়ি