হোম > ফ্যাক্টচেক > দেশ

পারিবারিক কলহের ভিডিওকে রাজনৈতিক রূপ দিয়ে আ. লীগের অফিশিয়াল পেজে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

সাভারে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

সাভারে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর বাদশার মাকে নির্যাতন করা হয়েছে—এমন দাবিতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

শেয়ার করা ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘ক্ষমতার লোভে অন্ধ বিএনপি: এবার টার্গেট নিরীহ মা-বোন! সাভারে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর বাদশার মা ও পরিবারের ওপর বিএনপির স/ন্ত্রা/সী বাহিনীর মধ্যযুগীয় বর্বরতা ও হামলাতীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। রাজনীতির নামে মায়েদের ওপর আক্রমণ চালানোই যাদের চরিত্র, তাদের হাত থেকে সমাজ কখনো নিরাপদ হতে পারে না। মনে রাখিও বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ প্রজন্ম কিন্তু চুপ করে বসে থাকবে না। অন্যায়ের হিসেব সময়মতো ঠিকই নেওয়া হবে!’ (লেখা ও বানান অপরিবর্তিত)

আজকের পত্রিকার অনুসন্ধান

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাভারের নয়, মাদারীপুরের। গত ২৩ আগস্ট মাদারীপুর আদালত প্রাঙ্গণে পারিবারিক কলহের জেরে শাশুড়ি ও স্ত্রীর ওপর জামাইয়ের হামলার পুরোনো ভিডিও এটি।

আজকের পত্রিকার মাদারীপুর প্রতিনিধি জানান, এটি আদালত প্রাঙ্গণে পারিবারিক মামলার শুনানির দিন ঘটে যাওয়া হাতাহাতির ঘটনা। এর সঙ্গে সাভার বা কোনো রাজনৈতিক ঘটনার কোনো সম্পর্ক নেই। বিষয়টিতে গত ১২ অক্টোবর আজকের পত্রিকা ‘আদালত চত্বরে শাশুড়ি ও স্ত্রীকে জামাইয়ের মারধরের ভিডিওকে সাভারে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার’শিরোনামে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

সিদ্ধান্ত

সাভারে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতনের দাবিটি ভিত্তিহীন। মাদারীপুর আদালত প্রাঙ্গণে পারিবারিক কলহের জেরে হওয়া মারামারির দৃশ্যকে রাজনৈতিক রূপ দিয়ে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনাটি গত বছরের

আন্তপার্লামেন্টারি ইউনিয়ন আ. লীগের পক্ষে মতামত দিয়েছে দাবিটি ভুয়া

আ.লীগ নেতার শিশুসন্তানকে ধর্ষণ ও হত্যা দাবিতে ছড়ানো হলো বিহারের ভিডিও

‘নামাজ পড়লে ১০ নম্বর কম’ শিরোনামে শিক্ষকের খণ্ডিত বক্তব্য দিয়ে অপপ্রচার

আদালত চত্বরে শাশুড়ি ও স্ত্রীকে জামাইয়ের মারধরের ভিডিওকে সাভারে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার

গোপালগঞ্জে লাগাতার মিছিল দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের

‘সরকার অটোচালকদের পেটে লাথি দিচ্ছে’ দাবিতে ছড়ানো ভিডিওটি নয় বছরের পুরোনো

মুসলিম ফার্নিচার ব্যবসায়ীর কারখানায় আগুনকে চাঁদার দাবিতে হিন্দু বাড়িতে আক্রমণ বলে প্রচার

ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে স্থানীয়দের অগ্নিসংযোগকে সংখ্যালঘু নিপীড়ন বলে প্রচার

বিএনপিকে চাঁদাবাজ বললে আইনি ব্যবস্থা—স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া