হোম > ফ্যাক্টচেক > দেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে স্পিকারের মন্তব্য বিকৃত করে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

আালোচিত দাবিতে ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ‘জাতিকে পরিষ্কার করার জন্য বলতেছি মাননীয় স্পিকার।’ কথার জবাবে স্পিকার বলেছেন, ‘জাতি পরিষ্কারই আছে, আপনারাই ময়লা করেন’— এমন দাবিতে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এই দাবিতে পোস্ট আছে এখানে, এখানে, এখানে , এখানে, এখানে এবং এখানে

‘নাবিল হোসাইন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় একটি পোস্ট শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট। ১০ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত পোস্টটিতে ৩ হাজার ৪০০ রিয়েকশন, ৬৪টি কমেন্ট এবং ৭৪টি শেয়ার রয়েছে।

পোস্টটির কমেন্ট বিশ্লেষণে দেখা যায়, অনেক ব্যবহারকারী ফটোকার্ডটিকে সত্য মনে করেছেন। কেউ লিখেছেন, ‘মাঝে মাঝে বিবেক জেগে ওঠে’, আবার কেউ প্রশ্ন তুলেছেন ‘সত্যি নাকি?’ অনেকে আবার এর উৎস জানতে চেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাম পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি ও বক্তব্য এবং ডান পাশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নাম ও ছবি ব্যবহার করে বক্তব্য যুক্ত করা হয়েছে। তবে ফটোকার্ডে কোনো সূত্র বা প্রেক্ষাপট উল্লেখ নেই।

বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যমে আলোচিত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন কিংবা তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভাইরাল ফটোকার্ডে প্রচারিত বক্তব্যটির সত্যতা যাচাই করতে চলমান জাতীয় সংসদ অধিবেশন ও সংশ্লিষ্ট বক্তব্যেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে ‘জাতি পরিস্কার আছে, আমরাই ময়লা করি: স্পিকার’ ক্যাপশনে ‘যমুনা টিভি’-এর একটি ভিডিও পাওয়া যায়। ৮ এপ্রিল প্রকাশিত ওই ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আমি জাতিকে পরিষ্কার করার জন্য এ কথা বলছি।’ এর জবাবে স্পিকার বলেন, ‘জাতি পরিষ্কারই আছে, আমরাই ময়লা করি।’

যমুনা টিভির ভিডিও। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া জাতীয় দৈনিক ‘মানবজমিন’ এবং ‘সমকাল’-এ প্রকাশিত ভিডিওতেও একই তথ্য পাওয়া যায়। তবে ভাইরাল ফটোকার্ডে যে ভাষায় স্পিকারের বক্তব্য উপস্থাপন করা হয়েছে—‘আপনারাই ময়লা করেন’—তা সংশ্লিষ্ট ভিডিওতে পাওয়া যায়নি।

সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের কথোপকথন নিয়ে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি বিভ্রান্তিকর। বাস্তবে সংসদে এ ধরনের একটি বক্তব্য বিনিময় ঘটলেও ভাইরাল ফটোকার্ডে স্পিকারের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

রোগীকে ধর্ষণের দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার, ধর্ষককে আদালতে গুলির দাবিটিও ভুয়া

মানিকগঞ্জে চুরির ঘটনাকে কুড়িগ্রামে আ. লীগ নেত্রীকে নির্যাতন বলে প্রচার

কারিনা কায়সারের কবরে সাপ? ভাইরাল ভিডিওটি পুরোনো

কলকাতায় বাংলাদেশিদের উচ্ছেদ ভেবে হিন্দুত্ববাদীদের উল্লাস, আসলে ভিডিওটি যশোরের

মাশরাফির বাড়ি পোড়ানো নিয়ে নাহিদ ইসলামের নামে বানোয়াট বক্তব্য প্রচার

‘মোশাররফ হোসেনের জানাজায় জনতার ঢল’ দাবিতে প্রচারিত ছবিগুলো ৯ বছর আগের

গরু জব্দ নিয়ে উত্তেজনাকে বিএসএফের ওপর ‘মুসলিমদের হামলা’ বলে প্রচার করছে ভারতীয়রা

প্রতিবন্ধী ভাতা বন্ধের দাবিটি সঠিক নয়

‘৫১% সমর্থন পেলে আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার’— স্পিকার নামে বানোয়াট ফটোকার্ড

শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত