হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ট্রাম্পকে ‘সাবধানে কথা বলার’ পরামর্শ দেননি মেলোনি, ভাইরাল দাবিটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মেলোনির মন্তব্য দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডোনাল্ড ট্রাম্পকে ‘সাবধানে কথা বলার’ পরামর্শ দিয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ছাড়া ‘ওয়াশিংটনের মতো আর কেউ পারমাণবিক হুমকি দেয় না’ বলে মন্তব্য করেছেন মেলোনি— এমন দাবিও করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, জর্জিয়া মেলোনি বলেছেন—‘যতদূর আমি জানি, নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং কেবল একটি দেশই তা ব্যবহার করেছে। সেই দেশটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মিস্টার ট্রাম্পের উচিত সুর নরম করা। ওয়াশিংটনের মতো আর কেউ এভাবে পারমাণবিক হুমকি ছুড়ে দেয় না, তাই তার উচিত সাবধানে কথা বলা।’

এই দাবিতে সামাজিক মাধ্যমে পোস্ট আছে এখানে ,এখানে, এবং এখানে

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

ইতালীয় ভাষার ওই ভিডিও ক্লিপটিতে থাকা ইংরেজি সাব টাইটেল অনুবাদ করে জানা যায়, মেলোনি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য সম্পর্কে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।

তিনি বলেন, ট্রাম্পের কিছু বক্তব্য, বিশেষ করে পোপকে নিয়ে করা মন্তব্যগুলো অগ্রহণযোগ্য। মেলোনি পোপ এবং ভ্যাটিকানের প্রতি সংহতি প্রকাশ করেন এবং রাজনৈতিক নেতাদের ধর্মীয় নেতাদের ওপর হুকুম চালানোর ধারণাকে প্রত্যাখ্যান করেন। তবে ভিডিওতে কোথাও পারমাণবিক অস্ত্র, যুক্তরাষ্ট্রকে দায়ী করা বা ট্রাম্পকে সতর্ক করার কোনো বক্তব্য নেই।

এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমেও মেলোনির নামে প্রচারিত ‘পারমাণবিক হুমকি’ সংক্রান্ত বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বরং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ - সহ একাধিক (, ) গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বক্তব্যের অনুবাদে একই তথ্য উঠে এসেছে এবং ভাইরাল দাবির কোনো সত্যতা নেই।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

ট্রাম্প ও মেলোনিকে নিয়ে বিতর্কের শুরু যেভাবে

সম্প্রতি ইরান যুদ্ধ এবং অন্যান্য পররাষ্ট্রনীতি নিয়ে ভিন্ন অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে গত ১৪ এপ্রিল ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে মেলোনির অনিচ্ছা প্রকাশ, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমালোচনা—বিশেষ করে পোপ লিওকে উদ্দেশ করে দেওয়া ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা—এসব ঘটনাকে ঘিরেই মেলোনি ও ট্রাম্পের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।

মূলত পোপের প্রতি সম্মান ও নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার প্রেক্ষাপট থেকেই এই বিতর্কের সূত্রপাত। একই দিনে মেলোনি ইসরায়েলের সঙ্গে সামরিক সরঞ্জাম বিনিময় এবং প্রযুক্তি গবেষণা সংক্রান্ত একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করেন।

ইতালির ‘দৈনিক কোরিয়েরে দেলা সেরা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘মেলোনি সম্পর্কে আমি যা ভেবেছিলাম, তার থেকে তিনি সম্পূর্ণ আলাদা।’ হরমুজ প্রণালি খোলার উদ্যোগে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় মেলোনির সমালোচনা করেন ট্রাম্প। ইতালীয় ভাষায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তাঁর আচরণে স্তম্ভিত। আমি ভেবেছিলাম তাঁর সাহস আছে। আমার ধারণা ভুল ছিল।’

ট্রাম্প আরও বলেন, ‘তিনি (মেলোনি) অগ্রহণযোগ্য, কারণ ইরান পারমাণবিক অস্ত্র রাখলে তাঁর কিছু যায় আসে না। অথচ সুযোগ পেলে ইরান দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে।’

এর আগে গত ১২ এপ্রিল ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প পোপ লিও চতুর্দশকে ‘দুর্বল’ বলে অভিহিত করেছিলেন।

আর পোপ লিওকে নিয়ে নজিরবিহীন এমন ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গ টেনেই মেলোনি বলেন, ট্রাম্পের এমন বক্তব্য ‘গ্রহণযোগ্য’ নয়।

সিদ্ধান্ত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্রকে ‘পারমাণবিক হুমকি’ দেওয়ার জন্য দায়ী করেছেন কিংবা ডোনাল্ড ট্রাম্পকে ‘সাবধানে কথা বলতে’ বলেছেন—এমন দাবির কোনো ভিত্তি নেই। মূলত ভাইরাল পোস্টগুলোতে মেলোনির বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বলিভিয়ার মমির ছবিকে গাজায় উদ্ধার শিশুর মৃতদেহ বলে প্রচার

সৌদি যুবরাজের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ছবিটি এআই দিয়ে তৈরি

কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলাকে হিন্দু নির্যাতন বলে প্রোপাগান্ডা ভারতীয়দের

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শিশুর প্রাণ বাঁচাল গরু— ভাইরাল ভিডিওটি এআই নির্মিত

ভারতে শিক্ষককে মারধরের ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

নেপালে কি সত্যিই বেসরকারি স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন বালেন্দ্র শাহ

ইরানের মার্কিন বাহিনীর প্রবেশ দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো, ঘটনাস্থলও ভিন্ন

বুলগেরিয়ার ঘটনাকে নেতানিয়াহুর ওপর হামলা বলে প্রচার

কাতার নিজ ভূখণ্ড থেকে মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে—দাবিটি সঠিক নয়

মুসলিম ঐতিহ্যবাহী পোশাকে কিমের পরিবারের ঈদ শুভেচ্ছা— ছবিটি এআই-নির্মিত