হোম > ফ্যাক্টচেক

৩৬ জুলাই হবে বিজয় দিবস—এমন ঘোষণা দেননি আসিফ নজরুল

ফ্যাক্টচেক ডেস্ক

সম্প্রতি ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস উদ্‌যাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এমন প্রেক্ষাপটে ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বক্তব্য ভাইরাল হয়েছে। আসিফ নজরুল ‘৩৬ জুলাইকে (৫ আগস্ট) বিজয় দিবস হিসেবে পালন’ করার কথা বলেছেন বলে দাবি করা হচ্ছে। ‘দুলাল মিয়া’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ড. আসিফ নজরুলের বক্তব্যটি বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডে পোস্ট করা হয়। পোস্টটি আজ শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ হাজার শেয়ার হয়েছে, রিঅ্যাকশন পড়েছে ৪৬ হাজার এবং কমেন্ট পড়েছে সাড়ে ৯ হাজারের বেশি। এসব কমেন্টে অনেক ফেসবুক ব্যবহারকারী ফটোকার্ডটি সত্য ধরে ক্ষোভ প্রকাশ করেছেন। 

ড. আসিফ নজরুল ৫ আগস্ট নিয়ে এমন মন্তব্য করেছেন কি?

যাচাইয়ে দেখা যায়, যমুনা টিভির কথিত ভাইরাল ফটোকার্ডটিতে কোনো তারিখ উল্লেখ নেই। যমুনা টিভির ফটোকার্ডগুলোতে সাধারণত পোস্টের তারিখ উল্লেখ করা থাকে। যমুনা টিভির ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজেও ৫ আগস্টকে বিজয় দিবস ঘোষণা নিয়ে আসিফ নজরুলের কথিত মন্তব্যটি নিয়ে কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। 

প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চে অন্য কোনো সংবাদমাধ্যমেও ৫ আগস্ট নিয়ে আসিফ নজরুলের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্বভাবতই আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করলে সেটি নিয়ে সংবাদ প্রচার হতো। এ ছাড়া যমুনা টিভিও নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে নিশ্চিত করেছে, সংবাদমাধ্যমটি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। 

এ থেকেই এটি স্পষ্ট যে ৫ আগস্টকে বিজয় দিবস ঘোষণা নিয়ে আসিফ নজরুলের ভাইরাল মন্তব্যটি ভিত্তিহীন। 

প্রসঙ্গত, গত বুধবার (১৬ অক্টোবর) একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে,  ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে সরকার পতনের দিন ৫ আগস্টকে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ৫ আগস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে ওই দিন ছুটি ঘোষণার পরিকল্পনা করছে সরকার। তবে ৫ আগস্ট কী নামে উদ্‌যাপান করা হবে, সে বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিনের নামে ভাইরাল ফটোকার্ডগুলো ভুয়া

আন্তপার্লামেন্টারি ইউনিয়ন আ. লীগের পক্ষে মতামত দিয়েছে দাবিটি ভুয়া

আ.লীগ নেতার শিশুসন্তানকে ধর্ষণ ও হত্যা দাবিতে ছড়ানো হলো বিহারের ভিডিও

‘নামাজ পড়লে ১০ নম্বর কম’ শিরোনামে শিক্ষকের খণ্ডিত বক্তব্য দিয়ে অপপ্রচার

আদালত চত্বরে শাশুড়ি ও স্ত্রীকে জামাইয়ের মারধরের ভিডিওকে সাভারে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার

গোপালগঞ্জে লাগাতার মিছিল দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের

‘সরকার অটোচালকদের পেটে লাথি দিচ্ছে’ দাবিতে ছড়ানো ভিডিওটি নয় বছরের পুরোনো

দিল্লির বিক্ষোভ ঘিরে আবর্জনা ফেলার দাবিতে ছড়ানো ভিডিওটি পানিপথের

মুসলিম ফার্নিচার ব্যবসায়ীর কারখানায় আগুনকে চাঁদার দাবিতে হিন্দু বাড়িতে আক্রমণ বলে প্রচার

ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে স্থানীয়দের অগ্নিসংযোগকে সংখ্যালঘু নিপীড়ন বলে প্রচার