হোম > ছাপা সংস্করণ

হাসপাতালে দেওয়া হলো সুরক্ষা সামগ্রী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের জেলার হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে সিভিল সার্জনের সভাকক্ষে এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। জেলার ১২টি উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসব সুরক্ষা সামগ্রী দেওয়া হবে।

কমার্শিয়াল ব্যাংক আব সিলনের ১০ লাখ টাকা অর্থায়নে ১০টি উপজেলায় ও ব্যুরো বাংলাদেশের অর্থায়নে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব সামগ্রী প্রদান করা হয়। এসবের মধ্যে রেফ্রিজারেটর, জেনারেটর, ইসিজি মেশিন, সিরিঞ্জ পাম্প, ডিজিটাল ইনফ্রারেড, থার্মোমিটার, পাল্স অক্সিমিটারসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী ছিল।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে টাঙ্গাইল ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের পরিচালক রাহেলা জাকির, টাঙ্গাইলের সিভিল সার্জন চিকিৎসক আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক খন্দকার সাদিকুর রহমান, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক চিকিৎসক মোহাম্মদ আলী খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, কমার্শিয়াল ব্যাংক আব সিলনের হেড আব পার্সোনাল ব্যাংকিংয়ের এজিএম সাকির খসর প্রমুখ উপস্থিত ছিলেন।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস