হোম > পরিবেশ

বিশ্বের দূষিত শহরের তালিকায় ২য় ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়তে উঠে এসেছে ঢাকা। আজ রোববার সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোর অনুযায়ী দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর ২৪৮।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। 

পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে একিউআই ৩৩৩ ও ২০২ স্কোর নিয়ে তালিকার প্রথম ও তৃতীয় স্থান।

উল্লেখ্য, সন্ধ্যা ৬টায় সবশেষ তথ্যে ঢাকার বর্তমান একিউআই স্কোর ১৮১।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে-বস্তুকণা (পিএম ১০ ও পিএম ২.৫), এনও ২, সিও, এসও ২ ও ওজোন (ও৩)। 

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস বলে উল্লেখ করা হয়। 

তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে ভারতের বিলিয়ন ডলারের সেন্টারগুলো, নতুন গবেষণায় সতর্কবার্তা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, উচ্চ আর্দ্রতায় অস্বস্তি বাড়বে

ভোরে ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি, ১৩ অঞ্চলে হতে পারে ঝড়

বিশ্ব মরুময়তা ও খরা দিবস: চারণভূমি ও তৃণভূমি পুনরুদ্ধারে জোর দিলেন পরিবেশমন্ত্রী

এল নিনো কী ও কেন ঘটে, ‘সুপার এল নিনো’ বাংলাদেশে কী প্রভাব ফেলবে

২০টি জেলায় বইছে তাপপ্রবাহ, তবুও ঝড়-বৃষ্টির আভাস

সকালে কালো মেঘ, ঢাকাসহ ১৫ অঞ্চলে বৃষ্টির আভাস

১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে কি

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস