হোম > পরিবেশ

ঢাকায় কিছুটা কমেছে তাপমাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি কমে হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সূর্যাস্ত ৫টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে।

রাতের মধ্যে বৃষ্টি নামতে পারে ঢাকাসহ যেসব এলাকায়

লঘুচাপ এখন আরও শক্তিশালী, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ কতটা শক্তিশালী হবে, বৃষ্টি কি বাড়বে

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত

তীব্র গরমে পুড়ছে কানাডার লাখো মানুষ, চরম তাপমাত্রার সতর্কতা জারি

কাল থেকে কি আবারও শুরু ভারী বৃষ্টি

বৃষ্টি-ঢলে বন্যা: চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ১৩২০ কিমি সড়ক

সিরাজগঞ্জে বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু, ৯৫০ টনেরও বেশি বর্জ্য পরিশোধনের সক্ষমতা

দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ