হোম > পরিবেশ

‘মুরাসু’ এখন প্রবল ঘূর্ণিঝড়, কখন কোথায় আঘাত হানবে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ পর আরেকটি ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ধেয়ে আসছে। এটি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আজ সোমবার মধ্যরাত থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৪টার মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থাকা ঘূর্ণিঝড় মুরাসু গত ৬ ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। শক্তি বাড়িয়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এ জন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল সাড়ে ৬টায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ ২ নভেম্বর রাত ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ নভেম্বর রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।

‘মুরাসু’র কারণে বাংলাদেশে বড় কোনো প্রভাব না আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে তাপমাত্রাও সামান্য কমতে পারে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

রাজধানীতে সকালবেলা বইছে হালকা বাতাস, তাপমাত্রা কমবে কি

‘অর্ণবের’ পর সাগরে আবারও লঘুচাপ, কোন দিকে এগিয়ে আসছে

ঝুঁকিতে বনের পরিবেশ: প্লাস্টিকের চাপে সুন্দরবন

হিমালয়ে অপরিকল্পিত নির্মাণ, দুর্যোগের ঝুঁকিতে ৩ লাখ মানুষ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কতা

‘অর্ণব’ কোথায় গিয়ে দুর্বল হবে—জানাল আবহাওয়া অধিদপ্তর

যুক্তরাষ্ট্রে ৪০ বছরে বায়ুকল কেড়ে নিয়েছে ২ কোটি বাদুড়ের প্রাণ

১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’

প্লাস্টিক বর্জ্যে সয়লাব সুন্দরবন