হোম > পরিবেশ

বন্য প্রাণী সংরক্ষণে এ বছর জাতীয় পুরস্কার পাচ্ছে ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্য প্রাণী সংরক্ষণ ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্য প্রাটণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’-এর জন্য চারটি ক্যাটাগরিতে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বন শাখা-২ আজ বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

তাতে বলা হয়, নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মো. ফজলে রাব্বীকে বন্য প্রাণী সংরক্ষণে এবং বন্য প্রাণীবিষয়ক শিক্ষা ও গবেষণায় অবদান রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেনকে এ বছর পুরস্কৃত করা হচ্ছে।

পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণে ভূমিকা রাখায় শেরপুর সদরের শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি এবং বন্য প্রাণীবিষয়ক শিক্ষা ও গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগকে এই পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রতিটি শ্রেণির পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ২২ ক্যারেট মানের ২ ভরি (২৩.৩২ গ্রাম) ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক ও একটি সম্মাননা সনদ দেওয়া হবে।

রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি, অলিগলিতে জলাবদ্ধতা

পরিবেশ অধিদপ্তরে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বৃষ্টি-তাপপ্রবাহের দ্বৈরথে অস্থির জনজীবন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশের ঋতুচক্রে

দক্ষিণের ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ, উত্তরে ভারী বৃষ্টি, সাগরে লঘুচাপ

আজ দেশের কোথায় বৃষ্টি হবে জানা গেল পূর্বাভাসে

দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি হলেও ঢাকায় কম কেন

৪৩ মিমি বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা

শব্দদূষণ: জরিমানার চেয়ে সচেতনতা বৃদ্ধিতেই জোর পরিবেশ অধিদপ্তরের

ঢাকায় কমবে গরম, ৮ অঞ্চলে ঝড়ের আভাস