রাজধানী ঢাকায় তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার সকালে সেটি বেড়ে হয়েছে ২১।
আজ দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।
পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৬ মিনিটে।