হোম > পরিবেশ

সুন্দরবনে বাঘ বেড়ে ১২৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। সর্বশেষ শুমারির তথ্য অনুয়ায়ী বর্তমানে সেখানে ১১টি বাঘ বেড়ে এর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫। এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সুন্দরবন বাঘ জরিপ ২০২৪’-এর ফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

এর আগে ২০১৫ সালের বাঘশুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘ ছিল ১০৬টি। ২০১৮ সালের শুমারির তথ্য অনুযায়ী, বাঘের সংখ্যা ছিল ১১৪।

জরিপে ২১টি বাঘের শাবকের ছবি পাওয়া গেছে। ২০১৪ ও ২০১৮ সালে মাত্র পাঁচটি বাঘ শাবকের ছবি পাওয়া গিয়েছিল।

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে সাইক্লোনে, কোথায় হানবে আঘাত

রাজধানীতে সকালবেলা ঝলমলে রোদ, তাপমাত্রা বাড়বে কি

২৩ দেশ ঘুরে ২০ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মণিপুরে ফিরল দুই বাজপাখি

৪ লাখ গাছ কেটে বন উজাড়, ফিনল্যান্ডে তোপের মুখে গুগল

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, তবে নেই শীর্ষ দশে

আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

চার বছরে সারা বিশ্বে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমাতে হবে: জাতিসংঘ

কার্তিক মাসের প্রথম দিন আজ কেমন থাকবে আবহাওয়া