হোম > পরিবেশ

ফাগুনের আগমনের আগে কি পড়বে শীত

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আজ ২২ মাঘ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আর মাত্র কয়েক দিন পর বিদায় নেবে এ দেশের শীতলতম মাসটি। মাঘ মাসের বিদায়ের আগেই প্রকৃতি যেন বসন্তের রূপে সেজে উঠছে। গাছের শুকনো পাতা ঝরছে, বইছে কিছুটা বাতাস, উড়ছে ধুলো, সকালে থাকছে হালকা শীত। এর পর দিনের বেলা বাড়ছে তাপমাত্রা, বিকেলের আগপর্যন্ত প্রকৃতিতে ছড়াচ্ছে বেশ উষ্ণতা।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বসন্তকালের প্রথম মাস ফাল্গুন আসার আগেই দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রাও ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাচ্ছে। ঊর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রার পারদও। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে মাঘের বিদায় লঘ্নে তাপমাত্রা কমার সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল ৬ ও ৭ ফেব্রুয়ারিও তাপমাত্রা কমার সম্ভাবনা আছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৯ ফেব্রুয়ারি থেকে আবার তাপমাত্রা বৃদ্ধির পেতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে এ সময় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৩, ময়মনসিংহে ১৪ দশমিক ৫, সিলেটে ১৪, চট্টগ্রামে ১৭ দশমিক ৭, খুলনায় ১৪ দশমিক ৬ এবং বরিশালে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৮.২

মাঘের বিদায়বেলায় কেমন শীত পড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় তাপমাত্রা আজ অনেকটা বেড়েছে

অযথা হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ: পরিবেশ উপদেষ্টা

তাপমাত্রা কবে থেকে কমতে পারে—জানাল আবহাওয়া অধিদপ্তর

পথ হারিয়ে ৩০০০ মাইল পাড়ি দিল আলবাট্রস, বিজ্ঞানীরা বিস্মিত

ভোরে ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ঢাকায় আজ দিনের বেলা তাপমাত্রা বাড়তে পারে

সাপের কামড়ে বিশ্বে যত মৃত্যু, তার অর্ধেকই কেন ভারতে

মধ্য মাঘেই শীতের দেখা নেই, বাড়ছে গরম