হোম > পরিবেশ

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, তাপমাত্রা কখন কমবে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর বিস্তারের সঙ্গে দেশের বেশির ভাগ অঞ্চলে কম-বেশি বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম রয়ে গেছে। গতকাল মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট জেলায় ৬৭ মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আজ বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আজ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে বয়ে আসতে পারে ঝোড়া হাওয়া। এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী দু-তিন দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে। এ ছাড়া আজ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় ৫টা ১০ মিনিটে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, বৃষ্টি হবে যেসব অঞ্চলে

সপ্তাহজুড়ে থাকবে বৃষ্টির প্রবণতা, সাগরে ৩ নম্বর সতর্কসংকেত বলবৎ

দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকায় সবচেয়ে বেশি বায়ুদূষণ গুলশান এলাকায়

আবারও লঘুচাপের আভাস, বৃষ্টি কি কমবে

ঢাকা ও উপকূলীয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্কতা

বিশ্বের সবচেয়ে নিচু জায়গা কোনটি

ঢাকায় বাড়ছে দূষণ, উত্তর বাড্ডা এলাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, রাতভর ঢাকায় বৃষ্টি ৩০ মিলিমিটার