হোম > বিনোদন > টেলিভিশন

সোমেনের সঞ্চালনায় ‘কথোপকথন’ অনুষ্ঠানের অতিথি আফজাল হোসেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আফজাল হোসেন ও মেহেদী হাসান সোমেন। ছবি: দীপ্তর সৌজন্যে

আজ দীপ্ত টিভিতে শুরু হচ্ছে আলোচনাভিত্তিক নতুন সেলিব্রিটি শো ‘কথোপকথন’। শোবিজ তারকাদের নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে তাঁর ব্যক্তিগত এবং কাজের বিষয় নিয়ে চলবে আলাপচারিতা। যেখানে তাঁরা বলবেন তাঁদের ব্যক্তিগত ও ক্যারিয়ার জীবনের বলা ও না বলা গুরুত্বপূর্ণ নানা কথা। সঞ্চালনায় থাকবেন মেহেদী হাসান সোমেন।

কথোপকথনের উদ্বোধনী পর্বের অতিথি হিসেবে আজ থাকছেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। ব্যক্তিগত ও অভিনয়জীবনের পাশাপাশি আফজাল হোসেন কথা বলেছেন সমসাময়িক নানা প্রসঙ্গে। অনুষ্ঠানটি উপস্থাপনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন মেহেদী হাসান সোমেন।

সোমেন জানিয়েছেন, কথোপকথনের এই আড্ডায় অতিথি হয়ে আসবেন—আজাদ আবুল কালাম, নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, প্রাণ রায়, শাহনেওয়াজ কাকলি, নাজনীন হাসান চুমকি, কাজী নওশাবা, লিটন কর, সুষমা সরকার, রোজী সিদ্দিকী, শরাফ আহমেদ জীবন, সূচনা শেলী, তনুশ্রী কারকুন, কাজী কানিজসহ অনেকে।

কথোপকথন প্রচারিত হবে প্রতি মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস

ভাঙনের গুঞ্জন নাকচ করে ফারুকী জানালেন নতুন কাজের খবর

ইউটিউব ফিল্মে জুটি বাঁধলেন খায়রুল বাসার ও নীহা

আবার উপস্থাপনায় মনোজ

অক্টোবরেই আসছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’

বিজয়া দশমীর টিভি আয়োজন

দীপ্ত ও দুরন্ত টিভিতে তিন দিনব্যাপী শারদোৎসব

শিক্ষার্থীদের প্রতি সুরিয়ার পরামর্শ