হোম > বিনোদন > টেলিভিশন

কর্মচারীরাও জানেন না কিসের অফিস

মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’। প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, আখম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ।

গল্পের কেন্দ্রে একটা অফিস। এই অফিস যে কিসের অফিস সেটা আসলে এই অফিসের কর্মচারীরাও ভালো করে জানে না। বেশিরভাগ সময় এই অফিসে মিটিং হয় যে সামনে কিসের ব্যবসা শুরু করা যায় বা এই অফিসকে কিসের অফিস বানানো যায়। অফিসের মালিক তিনজন, স্টাফও তিনজন। তিনজন আবার বন্ধু। শাহেদ, রন্টু এবং ইমন। শাহেদ এই অফিসের বস। যদিও অন্য দুজন তাকে বস বলে পাত্তা দেয় না।  রন্টু এবং ইমন অফিসের ঠিক মুখোমুখি ফ্ল্যাটে থাকে। সাথে থাকে রন্টুর ভাগ্নে রিশাদ। আরেকটি চরিত্র সোলেমান মিয়া। অফিস বিল্ডিংয়ের মালিক সোলেমানের আমেরিকা প্রবাসী মামাতো ভাই। সেই হিসাবে সোলেমানই বাড়ির দেখভাল করে।

বিয়াল্লিশ বছর বয়সে পঁচিশ বছরের রুমাকে বিয়ে করার পর থেকে সে খুব বিপাকে আছে। সোলেমান সারাদিন টেনশনে থাকে এই বুঝি কেউ তার সুন্দরী বউয়ের সাথে প্রেম শুরু করল। রন্টু খুবই চালাক এবং চতুর। এর তার পিছনে লেগে থাকে সে কিন্তু কেউ তাকে ধরতে পারেনা। সবাই তাকে একরকম অপছন্দ করে আবার পছন্দ না করেও যেন পারেনা। সে অনেক ভালোবাসে কনাকে। কনাও হয়ত তাকে কিছুটা ভালোবাসে কিন্তু কখনোই সে ধরা দেয়না। সোলেমানের বউ রুমাকে মনে মনে পছন্দ করে রিশাদ। যদিও কখনো বলে না, কিন্তু তার কথা চলনে বলনে প্রকাশ পায়। অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।  

প্রেক্ষাগৃহে ‘শনিবার বিকেল’ মুক্তি না পাওয়ার কারণ জানালেন নির্মাতা সরয়ার ফারুকী

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

বইমেলা উপলক্ষে শুরু হচ্ছে কবিবাড়ি

ঈদের ইত্যাদিতে দর্শকের সঙ্গে অভিনয় করলেন মোশাররফ করিম

আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন

সাত গান নিয়ে আবারও ঈদে আসছে ‘ইমরান শো’

চয়নিকার টেলিফিল্মে একসঙ্গে ডলি জহুর, সেলিম, দীপা ও রিচি

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

৬ সিনেমার টিভি প্রিমিয়ার

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান