হোম > বিনোদন > টেলিভিশন

এপ্রিলে শুরু হচ্ছে অ্যাভাঁগার্ডের পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রতিষ্ঠার ২৬ বছরে পা রেখেছে চট্টগ্রামের নাট্যদল অ্যাভাঁগার্ড। এ উপলক্ষে গত ১ থেকে ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল দলটি। তবে শেষ মুহূর্তে উৎসবটি স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করা হলেও জাতীয় নির্বাচনের কারণে আবার পিছিয়ে যায়। অবশেষে শুরু হচ্ছে দুইবার স্থগিত হওয়া সেই নাট্যোৎসব।

‘অবিরাম অহর্নিশ পথ পেরোনোর ছাব্বিশ’ শীর্ষক এই আয়োজনে আগামী ২ থেকে ৬ এপ্রিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকবে নাট্য প্রদর্শনী। পাঁচ দিনব্যাপী এই উৎসবের পাঁচটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন সুমন টিংকু। চারটি নাটক মঞ্চায়ন করবে অ্যাভাঁগার্ড, একটি করবে প্রতিভাস নাট্যদল। উৎসবের উদ্বোধনী দিন ‘সুমন টিংকুর সৃজন মুকুর’ শীর্ষক আয়োজনে সংবর্ধনা দেওয়া হবে সুমন টিংকুকে।

অ্যাভাঁগার্ড নাট্যদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নানা অনিশ্চয়তা আর অস্থিরতার ভেতর দিয়ে এই উৎসবের আয়োজন কিছুটা সময় পিছিয়ে গিয়েছিল। তবু থিয়েটারের প্রতি ভালোবাসা কখনো থেমে থাকে না—মঞ্চের আলো নিভে গেলেও গল্পের স্রোত থামে না। ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের একঘেয়েমি পেরিয়ে, পবিত্র রমজান ও ঈদের পর আমরা আবারও সাজিয়েছি এক প্রাণবন্ত নাট্য মিলনমেলা—যেখানে মঞ্চ, মানুষ আর গল্প আবার মিলিত হবে এক উষ্ণ আয়োজনে।

উৎসবের প্রথম দিন ২ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর থাকবে অ্যাভাঁগার্ডের নাটক ‘ফায়ার’। নির্দেশনা দিয়েছেন শামসুল কবির লিটন। দ্বিতীয় দিন ৩ এপ্রিল দেখা যাবে নাটক ‘মহাবীর বিক্রম’। রচনা ও নির্দেশনায় সুমন টিংকু। এটিও অ্যাভাঁগার্ডের প্রযোজনা।

৪ এপ্রিল প্রদর্শিত হবে ‘নবান্ন ফিরে আসো’। অ্যাভাঁগার্ডের এ নাটকটির নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। ৫ এপ্রিল প্রদর্শিত হবে প্রতিভাস নাট্যদলের ‘পাপ’, নির্দেশনা দিয়েছেন কংকন দাশ। ৬ এপ্রিল অ্যাভাঁগার্ডের প্রযোজনা ‘চে’ দিয়ে শেষ হবে উৎসব।

স্মৃতিতে অম্লান আতাউর রহমান

নাট্যজন আতাউর রহমান আর নেই

সম্মাননা পদক পেলেন মায়েরা

মুক্তি পাচ্ছে দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

অপূর্বর গল্প ও চিত্রনাট্যে নাটক ‘অচেনা আমি’

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃণালিনী হলেন সামিয়া অথৈ

শিল্পকলায় নাট্যম রেপার্টরির ‘দমের মাদার নাট্যোৎসব ৮০-তে যাত্রা’

দুই যুগে প্রাঙ্গণেমোর: শিল্পকলা একাডেমিতে দুই নাটকের প্রদর্শনী

‘এটা আমাদেরই গল্প’ দেখে ইরফান সাজ্জাদকে ফোন করলেন অপূর্ব