হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

বিচ্ছেদের জল্পনায় শ্রুতি হাসানের সিলমোহর

বেশ কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল দীর্ঘদিনের প্রেমিক ডুডল শিল্পী ও চিত্রকর শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম ভেঙেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ভারতের একাধিক সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, এটা নেহাতই গুঞ্জন নয়, এটি সত্যি। এত দিন মুখ না খুললেও এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শ্রুতি হাসান।

শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা আর একসঙ্গে নেই। তাঁদের ব্রেকআপ হয়েছে। সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। জানালেন, তিনি বর্তমানে ‘সিঙ্গেল’।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তরের আয়োজন করেছিলেন শ্রুতি হাসান। সেখানেই তাঁর এক ভক্তের প্রশ্নের উত্তরে অভিনেত্রী নিশ্চিত করেন যে তাঁর এবং শান্তনু হাজারিকার ব্রেকআপ হয়েছে। একই সঙ্গে জানান তিনি—এ ধরনের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন না, তবু দিলেন।

এদিন এক ভক্ত শ্রুতির উদ্দেশে লেখেন, ‘সিঙ্গেল ওর কমিটেড?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী লেখেন, ‘আমার এ ধরনের প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। কিন্তু আমি সিঙ্গেল। মিঙ্গেল হতে চাই না। শুধু কাজ আর জীবনকে উপভোগ করতে চাই। হয়েছে?’

শ্রুতি বর্তমানে শুটিংয়ে ব্যস্ত আছেন মুম্বাইতে। আর সেখানেই ভয়ংকর জ্যামে আটকে থাকাকালীন এই প্রশ্নোত্তর পালার আয়োজন করেছিলেন তিনি। সেখানেই অভিনেত্রী জানান ঘর সাজানোর জিনিস তিনি কোথা থেকে কেনেন। তাঁর আগামী ছবির কাজ নিয়েও কথা বলেন তিনি।

গত এপ্রিলে শোনা গিয়েছিল বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর আলাদা হয়ে গেছেন কমলকন্যা শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তাঁরা আর একসঙ্গে নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অন্যকে আনফলো করে দিয়েছিলেন তাঁরা। তাঁদের একসঙ্গে তোলা ছবিও ডিলিট করেছেন সোশ্যাল মিডিয়া থেকে।

যে কৌশলে সাফল্য পেলেন থালাপতি বিজয়

বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল মালয়ালম সিনেমা ‘ভাযা ২’

যৌন হেনস্তার মামলায় শর্তসাপেক্ষ জামিন পেলেন মালয়ালম পরিচালক রঞ্জিত

আল্লু অর্জুনের আরও এক সিনেমা বাংলা ভাষায় মুক্তির ঘোষণা

শুটিং সেটে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার মালয়ালম পরিচালক

থাইল্যান্ডে বিজয়-রাশমিকার ‘বাডিমুন’, প্রতি রাতে ২.৩৫ লাখ রুপি ভাড়ার ভিলায় কী আছে

বিয়ের গুঞ্জনে ক্ষোভ জানালেন আনুশকা

বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে মুখ খুললেন বিজয়

বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

চার দশক পর একসঙ্গে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান