হোম > বিনোদন > গান

নতুন রিয়েলিটি শোতে পড়শীর সঙ্গে আরও দুই বিচারক

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী—এমন খবর বেরিয়েছিল কয়েকদিন আগে। এবার জানা গেলো প্রতিযোগিতার আরও দুই বিচারকের নাম।

সুরকার, গায়ক, সংগীত পরিচালক ইবরার টিপু এবং সংগীতশিল্পী প্রতীক হাসানও থাকবেন এ রিয়েলিটি শোতে বিচারক হিসেবে। খবরটি জানা গেছে আরটিভির পক্ষ থেকে।

ইবরার টিপু এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম এ দায়িত্ব সামলাবেন প্রতীক হাসান।

ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। আশাকরি ভালো কিছু শিল্পী তুলে আনতে পারব এই আয়োজনের মাধ্যমে। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গনে অবদান রাখতে পারবে।’

প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার ক্যারিয়ারে প্রথম কোনো সংগীতবিষয়ক রিয়েলিটি শোতে বিচারক হতে যাচ্ছি। এ দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করব।’

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এ রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।

রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো বাদ্যযন্ত্রসহযোগে গেয়ে, মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

এছাড়াও rtvonline.com/youngstar, অথবা rtv.youngstar@gmail.com, অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন।

দর্শকদের ধন্যবাদ জানিয়ে নতুন কনসার্টের আশ্বাস দিলেন রুনা লায়লা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কট করে বিটিএসের প্রতিবাদ

ঢাকায় সংগীতশিল্পী সুমনা চ্যাটার্জি: আর্টিস্ট ক্লাবে আজ সংগীতসন্ধ্যা

যখন গান বানাই, সেই সময়টা ধারণ করার চেষ্টা করি

অপ্রকাশিত গান ফাঁসের অভিযোগ নিয়ে আদালতে আরিয়ানা

বেতারে তালিকাভুক্ত হলেন ৯২ জন সুরকার ও সংগীত পরিচালক

জুবিন গার্গের নামে রাখা হলো নতুন প্রজাতির ফুলের নাম

শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি’

প্রিয় ব্যান্ড মাইলসের সঙ্গে এক মঞ্চে অনুপম রায়

সমালোচনার মুখে কনসার্ট স্থগিত করলেন সোনু নিগম