হোম > বিনোদন > গান

বেতারে তালিকাভুক্ত হলেন ৯২ জন সুরকার ও সংগীত পরিচালক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আলম আরা মিনু, মেহরীন মাহমুদ ও সাজিয়া সুলতানা পুতুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে ৯২ জনকে তালিকাভুক্ত করার সুপারিশ করে তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭ জুলাই প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন সংগীতশিল্পী আলম আরা মিনু, মেহরীন মাহমুদ, সানিয়া সুলতানা লিজা, সুকন্যা মজুমদার, সুমন কল্যাণ, রাজেশ ঘোষ প্রমুখ।

গান গাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে সুর ও সংগীত পরিচালনার সঙ্গে যুক্ত আলম আরা মিনু। এবার এই পরিচয়ে তিনি যুক্ত হলেন বাংলাদেশ বেতারে। এমন খবরে আনন্দ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আলম আরা মিনু। তালিকায় থাকা অন্যদের জানিয়েছেন শুভকামনা।

এদিকে দুই দশকের সংগীত ক্যারিয়ারের প্রায় দেড় দশক ধরে গান লিখছেন ও সুর করছেন সাজিয়া সুলতানা পুতুল। এবার বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হওয়ায় অন্য শিল্পীদের নিয়েও কাজ করার সুযোগ পাবেন বলে মনে করেন এই শিল্পী। পুতুল বলেন, ‘এই অর্জনটা আমার জন্য অনেক মূল্যবান। সুরকার এবং সংগীত পরিচালক হিসেবে কাজ করি প্রায় দেড় দশক হলো। আমার প্রথম অ্যালবাম ছাড়া সব অ্যালবামের গান এবং পরবর্তী সময়ে সিঙ্গেল রিলিজ—সবই আমার লেখা, সুর ও সংগীত করেছি। অনেকে নানা সময়ে আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন। কিন্তু তা হয়ে ওঠেনি। এবার সুরকার ও সংগীত পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা যাবে, অন্য শিল্পীদের নিয়েও কাজ করা যাবে, তাও আবার বাংলাদেশ বেতারের মাধ্যমে। সব মিলিয়ে তাই সংগীতের এই নতুন যাত্রা নিয়ে আমি উচ্ছ্বসিত।’

যখন গান বানাই, সেই সময়টা ধারণ করার চেষ্টা করি

অপ্রকাশিত গান ফাঁসের অভিযোগ নিয়ে আদালতে আরিয়ানা

জুবিন গার্গের নামে রাখা হলো নতুন প্রজাতির ফুলের নাম

শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি’

প্রিয় ব্যান্ড মাইলসের সঙ্গে এক মঞ্চে অনুপম রায়

সমালোচনার মুখে কনসার্ট স্থগিত করলেন সোনু নিগম

বাংলাদেশের গান গাইতে পারলে খুব ভালো লাগবে

১৮ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতা

বিচারকের আসনে পাঁচ শিল্পী