হোম > বিনোদন > গান

সাড়ে ৩ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমীন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত ৩১ মে দেশে ফিরেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি ঢাকায় নিজের বাসায় আছেন। আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে শিল্পীর পারিবারিক সূত্র। বর্তমানে সাবিনা ইয়াসমীনের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে সূত্রটি, তবে নিয়মিত চেকআপের জন্য এ মাসেই তাঁকে আবার সিঙ্গাপুর যেতে হবে।

গত ফেব্রুয়ারিতে নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে যান সাবিনা ইয়াসমীন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে রেডিওথেরাপি নিতে হয়। এরই মধ্যে রেডিওথেরাপি কোর্স শেষ হয়। তবে রেডিওথেরাপির কারণে তাঁর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। আগামী এক বছর সাবিনা ইয়াসমীনকে নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্রটি।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ তাঁর। চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদি, লোকসংগীত, আধুনিক বাংলাসহ নানা ধারার গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 

চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সংগীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

১৮ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতা

বিচারকের আসনে পাঁচ শিল্পী

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্ট গাইবেন জয়, সানি ও শুভ্র

হ‌ুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে এস আই টুটুলের গান ‘মন’

এ আর রাহমান শেয়ার করলেন শুভ-নন্দিতার গান

কে-পপ অ্যালবামের সবচেয়ে বড় বাজার এখন যুক্তরাষ্ট্র

বন্যার কারণে পিছিয়ে গেল রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান

ভেনেজুয়েলার শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান শাকিরার