হোম > বিনোদন > গান

সংগীতশিল্পী ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সংগীতশিল্পী ফরিদা পারভীন; ছবি: সংগৃহীত

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ফরিদা পারভীনের রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। তাই তাঁকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

ফরিদা পারভীনের শারীরিক অবস্থা প্রসঙ্গে তাঁর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেছেন, সার্বিকভাবে তাঁর অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি।

রুনা-এন্ড্রুর গাওয়া গানের অংশ নিয়ে ডলির নতুন গান

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

গাইতে পারছেন না অলকা ইয়াগনিক, এখনো ভুগছেন শ্রবণশক্তির জটিল সমস্যায়

রাহাত ফতেহ আলী খান ও শাহ জামান খানকে সম্মাননা

আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ’

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

বিটিএসের ‘কামব্যাক’ ঝড়, নেটফ্লিক্সে দেখল ১৮.৪ মিলিয়ন দর্শক

সাংহাইয়ে আরমীন মূসার কনসার্ট, থাকছে আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি