হোম > বিনোদন > গান

মোহিনীর জন্যই কি স্ত্রীকে ছাড়লেন এ আর রহমান? কী বলছেন আইনজীবী

ফাইল ছবি

অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের ২৯ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন তাঁরা। এর কয়েক ঘণ্টা পর এ আর রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। আর এতেই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। নেটিজেনরা আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। তাঁদের ধারণা, মোহিনীর কারণেই নাকি ঘর ভেঙেছে এ আর রহমানের।

এ নিয়ে মুখ খুলেছেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য। উভয় পক্ষই চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, তবে তা আর হয়নি। সায়রা অপারগ।

ইতিমধ্যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ভরণপোষণ বা খোরপোশ পাবেন সায়রা। সে কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। আইনজীবী এ-ও বলেন, তাঁদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই।

১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাঁদের।

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

মাশা, শোয়েব ও মৌসুমির কণ্ঠে প্রকাশ পেল ‘মেঘ’

নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট হবে ২৪ জুলাই

শেষ মুহূর্তে স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, গভীর উদ্বেগে ভক্তরা

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’

গাজা গণহত্যার বিরুদ্ধে নতুন রূপে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান

নতুন সংগীত আয়োজনে বাবার গানে কবিতা পাঠ করলেন মৌ