হোম > বিনোদন > গান

সঞ্জয় ও মুজার নতুন গান ‘একা একা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত দুই সংগীতশিল্পী সঞ্জয় ও মুজা।

একসঙ্গে অনেক গান করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত দুই সংগীতশিল্পী মুজা ও সঞ্জয়। ‘ঝুমকা’, ‘সেই আশাতে’, ‘কয়নারে’সহ অনেক গানে জুটি হয়ে কাজ করেছেন তাঁরা। কখনো যৌথভাবে গানের কথা লিখেছেন, কখনো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন, কখনো আবার মুজার গাওয়া গানের সংগীত প্রযোজক হিসেবে কাজ করেছেন সঞ্জয়। গত শুক্রবার প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান ‘একা একা’।

একা একা গানটি গেয়েছেন মুজা। যৌথভাবে গানের কথা লিখেছেন মুজা ও সঞ্জয়। সংগীত প্রযোজক হিসেবে আছেন সঞ্জয়। গানটির ভিডিও পরিচালনা করেছেন হেকটর টোরো, কোরিওগ্রাফি করেছেন মেঘনা চক্রবর্তী, সেলেনা রাজন ও হৃদি শেখ। ভিডিওতে মুজা ও সঞ্জয় দুজনেই অংশ নিয়েছেন। গানটি প্রকাশ করেছে কাইনেটিক মিউজিক। ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মে দেখা যাচ্ছে গানের ভিডিও।

নতুন সংগীতায়োজনে ‘নয়া দামান’ গানটি দিয়ে দেশের শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন মুজা। অন্যদিকে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন সঞ্জয় দেব। তাঁর প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ, জেফারসহ অনেকে। গত জুনে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বের আয়োজনে মঞ্চে পারফর্ম করেন তিনি। মঞ্চে সঞ্জয় নিজের পোশাকের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশকে।

আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ

হঠাৎ আলোচনায় আনুশেহ

নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় কাওয়ালিসন্ধ্যা

এলভিস প্রিসলির গান চুরির অভিযোগে এআই কোম্পানির বিরুদ্ধে মামলা

ফিডব্যাকের ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী আয়োজন

টিএসসিতে হালিম বয়াতি স্মরণোৎসব

অতসীর গানের ভিডিওতে অর্থী আহমেদ

ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর বদলে গেছে সেলেনা গোমেজের

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

পূজায় এল নতুন গান