হোম > বিনোদন > হলিউড

ফের মা হতে চলেছেন ব্রিটনি স্পিয়ার্স

জনপ্রিয় মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স ফের মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি জানান ৪০ বছর বয়সী এ সংগীততারকা। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার ইনস্টাগ্রামে এ ঘোষণা দিয়েছেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। দীর্ঘদিনের সঙ্গী স্যাম আসগরির সন্তানের মা হচ্ছেন বলেও জানান তিনি। 

গোলাপি রঙা কয়েকটি ফুল আর এক কাপ কফির ছবি দিয়ে দীর্ঘ ক্যাপশন জুড়ে দিয়েছেন ব্রিটনি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রেগনেন্সি টেস্ট করার পর মা হওয়ার বিষয়টা নিশ্চিত হয়েছি। অন্তঃসত্ত্বা হওয়ার আগে বিষণ্নতায় ভুগছিলাম। আগে নারীরা এটা নিয়ে কথা বলত না, কিন্তু এখন নিয়মিত এ বিষয়ে আলোচনা হচ্ছে। যিশুকে ধন্যবাদ। এবার আমি প্রতিদিন যোগব্যায়াম করব। আনন্দ আর ভালোবাসা ছড়িয়ে যাক।’

ব্রিটনির দুই ছেলে রয়েছে। ১৬ বছরের সিন ও ১৫ বছরের জ্যাডেন, তাঁর প্রাক্তন স্বামী কেভিন ফেডারলিনের ঘরের সন্তান। ২০০৪ সালে কেভিনকে বিয়ে করেন ব্রিটনি, ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ২০১৬ সাল থেকে স্যাম আসগরির সঙ্গে সম্পর্কে আছেন ব্রিটনি স্পিয়ার্স। 

প্রকাশ পেল ‘মোয়ানা’র ট্রেলার, চমকে দিলেন ডোয়াইন জনসন

চলে গেলেন হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

টম-জেনডায়ার বিয়ের খবর