হোম > বিনোদন > হলিউড

চার থেকে এবার পাঁচ, বড় হচ্ছে অ্যান হ্যাথাওয়ের সুখী পরিবার

বিনোদন ডেস্ক

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন অ্যান হ্যাথাওয়ে। ছবি: ইনস্টাগ্রাম

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে তাঁর জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ৪৩ বছর বয়সী এই তারকা আবারও মা হতে চলেছেন। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তাঁর তৃতীয় সন্তান। ১৯ জুন নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের এই সুখবর জানান অ্যান হ্যাথাওয়ে।

২০১২ সালে ব্যবসায়ী ও ডিজাইনার অ্যাডাম শুলম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইন্টারস্টেলার’খ্যাত অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। দীর্ঘ এক যুগের বেশি সময়ের সুখী দাম্পত্য জীবনে তাঁদের ঘরে দুটি সন্তান রয়েছে। ২০১৬ সালে তাঁদের প্রথম পুত্রসন্তান জোনাথন এবং ২০১৯ সালে দ্বিতীয় পুত্রসন্তান জ্যাকের জন্ম হয়। এবার এই দম্পতির চার সদস্যের পরিবারে যুক্ত হতে যাচ্ছে আরও এক সদস্য।

ইনস্টাগ্রামে এই ছবি প্রকাশ করে মাতৃত্বের ঘোষণা দিয়েছেন অ্যান হ্যাথাওয়ে। ছবি: ইনস্টাগ্রাম

হলিউডের অন্যতম সুখী ও স্থিতিশীল দম্পতি হিসেবে বিবেচনা করা হয় অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যানকে। দীর্ঘ ১৪ বছরের পথচলায় তাঁদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা আরও গভীর হয়েছে। নতুন অতিথির আগমনকে কেন্দ্র করে এই দম্পতির মধ্যে আনন্দের সীমা নেই। একজন দায়িত্বশীল স্বামী ও বাবা হিসেবে অ্যাডামের প্রশংসা করে অ্যান বরাবরই বলে এসেছেন, ‘অ্যাডাম শুধু একজন অসাধারণ স্বামীই নয়, ও একজন দারুণ বাবা। সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করি।’

হলিউডের প্রথম সারির শীর্ষ তারকা হওয়া সত্ত্বেও অ্যান হ্যাথাওয়ে অত্যন্ত পারিবারিক মানুষ। লাইমলাইটের ঝলকানি এড়িয়ে সংসার, স্বামী ও সন্তানদের সব সময় অগ্রাধিকার দেন তিনি। অবসরে কিংবা ছুটিতে জাঁকজমকপূর্ণ পার্টিতে যাওয়ার চেয়ে ঘরে একসঙ্গে রান্না করা বা সন্তানদের নিয়ে পার্কে ঘুরে বেড়ানো বেশি পছন্দ করেন অভিনেত্রী।

অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যান দম্পতি। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া বা পাপারাজ্জিদের কাছ থেকে নিজের সন্তানদের দূরে রাখার ব্যাপারেও অ্যান অত্যন্ত কঠোর। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, তিনি চান তাঁর সন্তানেরা যেন আর দশটা সাধারণ শিশুর মতো স্বাভাবিকভাবে বড় হয়। এই কারণে তিনি সন্তানদের চেহারা কখনো পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশ করেন না।

স্যাম অল্টম্যানের বায়োপিক ‘আর্টিফিশিয়াল’ মুক্তি দেবে না আমাজন

‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় অ্যানিয়া টেলর

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

টনি অ্যাওয়ার্ডসে জন লিথগোর রেকর্ড

শন পেনের বড় সিদ্ধান্ত

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি

পরবর্তী স্পাইডার-ম্যানের পথপ্রদর্শক হতে চান টম হল্যান্ড

আসছে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন, ট্রেলারে ধ্বংসযজ্ঞের আভাস

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় সহকারীর ৪১ মাসের কারাদণ্ড