হোম > বিনোদন > সিনেমা

ছেলের মা হলেন নুসরাত জাহান

ছেলের মা হলেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিলেন তিনি। হাসপাতালে নুসরাতের পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান ও মা সুস্থ আছেন।

বিতর্ক সঙ্গে নিয়েই মাতৃত্বকাল কেটেছে নুসরাতের। প্রথমদিন থেকেই এই সন্তানকে ঘিরে বিতর্কের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কিন্তু বিতর্ককে পাত্তা না দিয়ে প্রতিটি মুহূর্ত নিজেকে ভাল রাখার চেষ্টা করেছেন তিনি। নুসরাতের এই সিদ্ধান্তে তাঁর পাশে ছিলেন দেব, মিমি, শুভশ্রী, শ্রাবন্তী, তনুশ্রী ও তাঁর বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।

বুধবার রাতেই যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা হন অভিনেত্রী। নুসরাত হাসপাতালে ভর্তি হওয়ার পরই হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নুসরাত জানিয়ে দেন, ‘ফেইথ ওভার ফেয়ার’ অর্থ্যাৎ ভয় ছাপিয়ে বিশ্বাসেই অটল তিনি।

২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ে-পর্ব সারেন নুসরাত। দেশে ফিরে নিখিলের সঙ্গে শুরু করেন সুখের সংসার। নিখিল-নুসরাতের দাম্পত্য ছিল সুখেরই। তবে বছর না গড়াতে শোনা যায়, নিখিলের বাড়ি ছেড়ে আলাদা থাকছেন নুসরাত। এমনকি একপর্যায়ে নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকারও করেন তিনি। অভিনেত্রীর জীবনে শুরু হয় নতুন ঝড়।

তবে বিতর্কের শেষ এখানেই নয়, নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়িয়ে পড়ে নুসরাতের। অন্তঃসত্ত্বা হন তিনি। এদিকে নিখিল জানিয়ে দেন, নুসরাতের গর্ভের সন্তান তাঁর নয়।

এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে প্রেম, সন্তান নিয়ে একটিবারও মুখ খোলেননি নুসরাত জাহান। এ প্রসঙ্গে প্রথমদিকে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। জানিয়েছিলেন তিনি শুভক্ষণের অপেক্ষায় আছেন।

ঈদের আগেই মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

বাতিল হয়নি ‘প্যারাসাইট’ সিরিজ, সুখবর দিলেন পরিচালক

ঢাকায় ‘উয়ারী-বটেশ্বর’ সিনেমার প্রদর্শনী

নুহাশের সিনেমায় আফজাল হোসেন

ঢাবিতে হয়ে গেল ‘আফটার দ্য সাইলেন্স’ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

‘সুরাইয়া’য় জুটি হলেন শ্যামল-তুষি, শুরু হয়েছে সিনেমার শুটিং

তৌকীরকে নিয়ে বিশেষ আয়োজন: ‘অজ্ঞাতনামা’ সিনেমা নিয়ে মঞ্চনাটকের ঘোষণা

রোজিনার পরিচালনায় নতুন সিনেমা ‘এখনই সময়’

উত্তর আমেরিকায় শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’

নয়নতারার সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরু করলেন সালমান